,

বসুন্ধরা সিটিতে চলছে পরিচ্ছন্নতা

1471870151_02নিজস্ব প্রতিবেদক: বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আজ সোমবার সকাল থেকেই চলছে পরিচ্ছন্নতার কাজ। ফায়ার সার্ভিস ও শপিং মলের কর্মীরা একসঙ্গে এই কাজ করছেন।

ফায়ার সার্ভিস ও শপিং মলের কর্মী সূত্রে জানা গেছে, লেভেল চার, পাঁচ ও ছয়ে ভেতরে প্রচুর পানি জমে আছে। তাই পোড়া জিনিস বের করতে সময় লাগবে।

সকালে শপিং মলের সামনের ও পেছনের ফটকের সামনের রাস্তার কিছু অংশ বন্ধ দেখা গেছে। শপিং মল থেকে হালকা ধোঁয়া বের হতে দেখা গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মাহমুদুল হক বলেন, বসুন্ধরা শপিং মলে রিলিভার টিম গিয়েছে। পাঁচ সদস্যের তদন্ত দল কাজ শুরু করেছে।

গতকাল রোববার বেলা ১১টার দিকে শপিং মলে আগুন লাগে। প্রায় ১০ ঘণ্টা পর রাত নয়টার দিকে তা নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। তবে এর কিছুক্ষণ পরই রাত ১০টার দিকে ভবনের সপ্তম তলায় আবারও আগুন জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ষষ্ঠ তলার আগুন নিয়ন্ত্রণে আনার পর তাঁরা সব মালামাল নামিয়ে (ডাম্পিং ডাউন) কোথাও আগুন বা ধোঁয়া রয়েছে কি না, তা পরীক্ষা করে দেখছিলেন। হঠাৎই সপ্তম তলার এ অংশে আগুন জ্বলে ওঠে। পরে তা আবার নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের খবর জানা না গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে