,

গুলশান হত্যাকাণ্ড নিয়ে ‘ছবি’ হচ্ছে বলিউডে

 

 

বিনোদন ডেস্ক :ভারতে আলোচিত শিনা বোরা হত্যাকাণ্ড অবলম্বনে ‘ডার্ক চকলেট’ তৈরি পর এবার ঢাকার গুলশানের জঙ্গি হামলা নিয়ে ছবি নির্মাণ করতে যাচ্ছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। তবে এবার হিন্দি ছবি (বলিউড)। গুলশান হত্যাকাণ্ড ছুঁয়ে শুরু হবে ছবির গল্প। অর্থাৎ ছবির টেক-অফ পয়েন্ট আর্টিজান রেস্তোঁরার জঙ্গি হানা। তারপর জঙ্গিগোষ্ঠী আইএসের পয়েন্ট অফ ভিউ উঠে আসবে এই ছবিতে। কারা বানাল আইএস? কীভাবে দুনিয়া জোড়া সন্ত্রাস ছড়াল তারা? তাদের দৃষ্টিভঙ্গীই বা কী? এই প্রশ্নগুলোই মুখ্য বিষয় হয়ে ঘোরাফেরা করবে ছবিতে।

1467870102595

 

অগ্নিদেব তার এই ছবির নাম রেখেছেন ‘জিহাদ’। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন রোহিত রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, রাজেশ শর্মা এবং ব্যোমকেশ-খ্যাত অভিনেত্রী-মডেল ব়্যাচেল হোয়াইট। দু’একদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের রাজধানীর কলকাতায় শুরু হবে ছবির শুটিং। পরবর্তী পর্যায়ে তুরস্ক, স্পেনের বার্সেলোনা, ফ্যান্সের প্যারিস, এমনকি সিরিয়া সীমান্তেও শুটিংয়ের পরিকল্পনা রয়েছে পরিচালকের। অর্থাৎ সন্ত্রাসদীর্ণ জায়গাগুলোকে ছুঁয়ে যাবে এই ছবি।

পরিচালক জানিয়েছেন, একটা ফিকশনকে কেন্দ্র করে গল্প ছড়াবে। রোহিত রায় আর ঋতুপর্ণা সেনগুপ্ত থাকবেন ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায়। আর, রোহিতের প্রাক্তন স্ত্রী যে মারা যাবে বাংলাদেশের জঙ্গি হানায়, সেই চরিত্রটিতে অভিনয় করছেন কনীনিকা। কিন্তু, কোন অভিনেত্রী তাহলে এই ছবিতে যোগ দিলেন জঙ্গি-দলে? তিনি ব়্যাচেল হোয়াইট! তাকে দেখা যাবে এক সিরিয়ান জঙ্গির ভূমিকায়।

প্রসঙ্গত, অনেক রিসার্চ ওয়ার্ক করতে হয়েছে পরিচালককে এরকম একটা পটভূমির নেপথ্যে ছবি বানানোর জন্য। সেই জন্যই ‘জিহাদ’ ছবিটির সিনেম্যাটোগ্রাফি করতে চলেছেন পরিচালক অগ্নিদেব নিজেই। যে দৃশ্যাবলী রয়েছে তার চিন্তায়, নিজেই তা মূর্ত করবেন ছবির শরীরে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা