,

বসের পোস্টে ‘লাইক’ না দেয়ায় জরিমানা!

 

আন্তর্জাতিক ডেস্ক :এক মাসে একজন কর্মকর্তাকে ১৫০ ইয়ান জরিমানা দিতে হয়েছে বলে কোম্পানির আরেক কর্মকর্তা জানান।
চীনের এক ট্রাভেল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে কোম্পানির অনেক কর্মকর্তা ‘লাইক’ দেননি বা কোন ধরনের মন্তব্য করেননি।

160628045655_cn_china_yuan_banknote_640x360_afp_nocredit
আর তাতেই ঘটেছে বিপত্তি। এই অপরাধের কারণে অনেক কর্মকর্তাকে গুনতে হয়েছে জরিমানার টাকা।
ঘটনাটি ঘটেছে চীনের পূর্বাঞ্চলীয় একটি শহরে।
জিনানে একটি ট্রাভেল কোম্পানির প্রায় দুইশো কর্মকর্তার প্রত্যেককে ৫০ ইয়ান অর্থাৎ প্রায় সাড়ে ৭ ডলার করে জরিমানা দিতে হয়েছে।
বেইজিং ইয়োথ ডেইলি এক প্রতিবেদনে জানিয়েছে এ খবর।
কোম্পানিটির প্রধান নির্বাহীর একটি মাইক্রোব্লগিং একাউন্টে লাইক বা কমেন্ট করার কথা বলা হয়েছিল কর্মকর্তাদের। ওই ব্লগে তিনি বিভিন্ন কোম্পানির খবরাখবর এবং বিভিন্ন ধরনে অনুপ্রেরণামূলক বক্তব্য শেয়ার করেন।
কিন্তু মন্তব্য করতে বলার পরও যারা সেখানে কোন ধরনের অংশগ্রহণ করেননি তাদের দেয়া হয়েছে এই জরিমানার শাস্তি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা