,

৫ কোটির প্রস্তাব ফিরিয়ে দিলেন প্রভাস

 

 

বিনোদন ডেস্ক : ‘ইয়ং রেবেল’খ্যাত তেলেগু অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যান তিনি। এক সময় শুধু তেলেগু সিনেমার দর্শকের কাছে তার পরিচিতি থাকলেও এখন তার খ্যাতি বিশ্বজুড়ে।মুক্তির পর ‘বাহুবলি-দ্য বিগিনিং’ সিনেমাটি বেশ কয়েকটি রেকর্ড গড়ে এবং অনেক পুরস্কারও জিতে নেয়। পাশাপাশি খ্যাতির চূড়ায় পৌঁছে যান প্রভাস।

prabhas_a1445769891

‘মহেন্দ্র টিইউভি৩০০’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রভাস। সিনেমা যেমন প্রভাসকে তারকা বানিয়েছে, তেমনি প্রভাসের জন্য এই ব্র্যান্ডটিও হিট।

এদিকে এ অভিনেতার এমন জনপ্রিয়তা দেখে একটি ফিটনেস ব্র্যান্ড প্রতিষ্ঠান প্রভাসকে তাদের পণ্যের প্রচার করতে বলেন। বিনিময়ে তারা তাকে সাড়ে ৫ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু এই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এ অভিনেতা। কারণ হিসেবে প্রভাস জানিয়েছেন, ‘বাহুবলি-দ্য কনক্লুশন’ সিনেমার প্রতি বর্তমানে ফোকাস রাখতে চান তিনি।

হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে চলছে এই সিনেমার দৃশ্য ধারণের কাজ। চলতি বছরের অক্টোবরের মধ্যে সিনেমার শুটিং শেষ করবেন নির্মাতারা। এরপর শুরু হবে ভিএফএক্স’র কাজ। বাহুবলি-দ্যকনক্লুশন সিনেমায় অভিনয় করছেন প্রভাস, রানা দাগ্গুবতি, তামান্না, আনুশকা শেঠী, সত্যরাজ, রামায়া কৃষ্ণাসহ অনেকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা