,

দাম্পত্যে শান্তি বজায় রাখতে কী করেন অক্ষয় কুমার?

 

 
বিনোদন ডেস্ক :: দাম্পত্যে শান্তি বজায় রাখার একমাত্র পন্থা কী? বুদ্ধিমান পুরুষমাত্রেই বলবেন, স্ত্রীর কথা না কাটা, বিবাদের সময় চুপ করে থাকা! দেখা গেল, সেই কথাই উঠে এল এবার অক্ষয় কুমারের জবানিতেও! সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সে কথা ঘোষণাও করলেন নায়ক।

akshaytwinkle1_web
আসলে, সম্প্রতি সাফল্যের একটি নতুন পালক যোগ হয়েছে টুইঙ্কল খান্নার মুকুটে। তাঁর লেখা প্রথম বই ‘মিসেস ফানিবোনস’ ২০১৫ সালের সব চেয়ে বেশি বিক্রি হওয়া বইয়ের তালিকায় রয়েছে। অর্থাৎ, টুইঙ্কলই ২০১৫ সালে দেশের হায়েস্ট সেলিং লেখিকা! এই তথ্যটি হালফিলে টুইট করে সবাইকে জানিয়েছেও বইটির প্রকাশক সংস্থা।
সেই টুইট চোখে পড়তেই রি-টুইট করলেন অক্ষয়। লিখলেন, ”২০১৫-য় দেশের হায়েস্ট সেলিং লেখিকাকে জানাই অজস্র শুভেচ্ছা! মানে, এবার থেকে আমায় বাড়িতে চুপ করে থাকতে হবে!”

অক্ষয় কিন্তু মজা করেননি! তাঁর টুইটের পরেই ভেসে এল টুইঙ্কলের টুইট। সেখানে লিখেছেন তিনি, ”আশা করি এবার থেকে লিখতে বসলে মোজাটা কোথায়, ফোনটা কোথায়- এসব বলে আর বিরক্ত করবে না!”
অক্ষয়ের প্রত্যুত্তর? তিনি বুদ্ধিমান পুরুষ! সেই যে মুখে কুলুপ এঁটেছেন, আর টুঁ শব্দটিও করছেন না! না ঘরে, না সোশ্যাল মিডিয়ায়!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা