,

বৃষ্টিতে দোকানের সামনে ভেসে আসলো বিশাল কাতলা

1471788670মাদারীপুর প্রতিনিধি : বৃষ্টির পানিতে ভেসে আসলো ৮ কেজি ৩শ’ গ্রাম ওজনের একটি কাতলা মাছ। দোকানের সামনে ভেসে আসা মাছটি হাত দিয়ে ধরলেন মস্তফাপুর বাজারের ফার্মের পল্ট্রি মুরগি ব্যবসায়ী দেলোয়ার।

জেলার মস্তফাপুর গ্রামে শনিবার গভীর রাত থেকে রোববার সকাল দুপুর ১২টা পর্যন্ত বৃষ্টি হওয়ায় চাষ করা বড় পুকুর, দিঘি, খাল পানিতে ডুবে যায়।

ফলে সব জাতের মাছ রাস্তাঘাটে ছড়িয়ে পড়েছে। বৃষ্টির কারণে মস্তফাপুর বাজারও বন্যার পানিতে প্লাবিত হয়েছে। বন্যার পানির মত বাজারে মধ্যদিয়ে জোয়ার বয়ে যাচ্ছে।

বাজারে একপাশে ফার্মের পল্টি মুরগি ব্যবসায়ী দেলোয়ারের দোকানে সামনে থেকে হাঁটুপানির মধ্যে থেকে ৮ কেজি ৩শ’ গ্রাম ওজনের মাছ হাত দিয়ে ধরেন দেলোয়ার। মাছটি দেখতে এলাকার উৎসুক জনতা ভিড় জমাচ্ছে।

দেলোয়ার জানান, পানি মধ্যে দাঁড়িয়ে পল্ট্রি মুরগি বিক্রি করছিলাম। হঠাৎ দোকানের সামনে পানির মধ্যে একটি মাছ ফালাফালি করছিল।

তিনি বলেন, ধরার জন্য গেলে মাছটিই আমাকে ছিটা দিয়ে চলে যাচ্ছিল। তখন আর একজনের সাহায্যে নিয়ে ঝুপি দিয়ে কুপিয়ে মাছটি ধরতে সক্ষম হই। মাছটি ধরতে পেরে আমার খুব আনন্দ লাগছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা