,

বিকৃত যৌনাচার : ভারতে গরু রক্ষকদের প্রধান গ্রেপ্তার

Satish_kআন্তর্জাতিক ডেস্ক : গরু রক্ষার নামে মিথ্যা অভিযোগে হিন্দুসহ ভিন্ন ধর্মালম্বীদের উপর হামলা-নির্যাতনের অভিযোগ তো তার বিরুদ্ধে আছেই। এবার তার বিরুদ্ধে উঠল বিকৃত যৌনাচারের অভিযোগ। অবশেষে গতকাল শনিবার রাতে অসংখ্য অপকর্মের হোতা কথিত গো-রক্ষা দলের প্রধান সতীশ কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গো-রক্ষা দলের সদস্যরা নৃশংসভাবে লোকজনকে মারধর করছে, এমন ভিডিও প্রকাশ্যে আসার দুবছর পর গত ৬ আগস্ট তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। আঘাত করার উদ্দেশ্যে অপহরণ, অন্যায় ভাবে আটকে রাখা ও ভারতীয় দণ্ডবিধির আরও বেশ কিছু ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে গো-রক্ষা দল ‘কসাইখানায় পাচারের জন্য’ গরু নিয়ে যাওয়া ট্রাকে চড়াও হয়ে চালকদের মারধর, ট্রাক জ্বালিয়ে দেওয়ার ভিডিও পোস্ট করত বলে অভিযোগ পাওয়া গেছে।

সাহারানপুরের এক যুবকের দায়ের করা অস্বাভাবিক যৌন আচরণের অভিযোগে সতীশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারাও প্রয়োগ করা হয়েছে। তাকে অপহরণ করে সতীশ ও তার লোকজন যৌন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করেন ওই যুবক। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে তিনি জানান, জোর করে রাজপুরার এক গোশালায় তাকে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে সতীশ, বাবলু ও আরও ১০-১৫ জন। কয়েকজন তার মুখে প্রস্রাব করে দেয় বলেও জানান তিনি।

গত সপ্তাহে সতীশের যৌনবিকৃতির শিকার বলে দাবি করা আরও এক যুবক জানিয়েছিলেন, তাকেও আটকে রেখে তার জিনিসপত্র কেড়ে নেয় সতীশের লোকজন, তার ওপর যৌন অত্যাচার চালান সতীশ। পালিয়ে বাঁচতে সতীশ গা ঢাকা দিয়ে বৃন্দাবনেই ছিলেন। তবে শেষরক্ষা হলো না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা