,

লঞ্চ থেকে পড়ে নিখোঁজ ছাত্রলীগ নেতা ভোলায় উদ্ধার

dsc_124924বরিশাল প্রতিনিধি : ঢাকা থেকে বরিশালগামী এমভি পারাবত-১২ লঞ্চের তৃতীয় তলা থেকে নদীতে পড়ে নিখোঁজ ছাত্রলীগ নেতা হিরণ সিকদারকে (২৮) জীবিত উদ্ধারের খবর পাওয়া গেছে।

রবিবার দুপুর আড়াইটার দিকে ভোলার ইলিশা এলাকায় তার খোঁজ পায় স্বজন ও পুলিশ।

এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে বরিশালের হিজলা উপজেলার কালিগঞ্জ মাঝেরচর এলাকায় এমভি পারাবত-১২ লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়ে যায় হিরণ। হিরণের সহযাত্রী ও বন্ধুদের দাবি অভিমান করে তৃতীয় তলা থেকে নদীতে ঝাঁপ দেন তিনি। হিরণ বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজার রোড এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী শাহ আলম সিকদারের ছেলে।

এদিকে, রবিবার ভোরে লঞ্চটি বরিশাল ঘাটে পৌঁছালে নৌ পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই কেবিনের তিন যাত্রী হিরণের বন্ধু বরিশাল নগরীর ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শেখ সুজন (২৯), ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম নয়ন (২৯) ও ছাত্রলীগ কর্মী রিয়াজুল ইসলামকে (২৮) আটক করে। পরে তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

বরিশাল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসমাল জানান, ঘটনা জানার পর থেকে নৌপুলিশ উদ্ধার অভিযানে নামে। পাশাপাশি হিরণের স্বজনরা খোঁজ শুরু করেন। দুপুরের দিকে স্বজনরা খবর পান ভোলার ইলিশা এলাকায় জেলেরা নদী থেকে এক যুবককে উদ্ধার করেছে। পরে সেখানে গিয়ে তারা হিরণকে শনাক্ত করেন।

হিরণের বাবা আলম সিকদার জানান, হিরণকে বরিশালে আনা হয়েছে। শারীরিক দুর্বলতার জন্য তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা