বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ বসবাসের কারণে মিশর থেকে ১২ বাংলাদেশিকে ফেরত

egyptনিউজ ডেস্ক : অবৈধভাবে বসবাসের দায়ে পুলিশের হাতে আটক হওয়া ১২ বাংলাদেশি মিশর থেকে দেশে ফিরেছেন। গত ৯ আগস্ট মিশরের পুলিশ তাদের আটক করে সে দেশের গিজা শহরের ইমবাবা থানায় বন্দী করে রাখে। কায়রোস্থ বাংলাদেশ দূতাবাসের সহায়তায় এসব বাংলাদেশিকে শুক্রবার (১৯ আগস্ট) দেশে ফেরত পাঠানো হয়েছে বলে দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) জুবায়দা মান্নান।

রবিবার বিকেলে তিনি ফোনে জানান, সে দেশের একটি কোম্পানিতে ২৭ জন বাংলাদেশি কাজ করত। তাদের মধ্যে ১২ জনকে অবৈধ হিসেবে আটক করে মিশরীয় পুলিশ। তারা অনেক দিন ধরে মিশরে অবৈধভাবে বসবাস করছিলেন। আমরা সে দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আটক ১২ বাংলাদেশিকে পরশু দিন (১৯ আগস্ট) দেশে পাঠিয়ে দিয়েছি।

মিশর পুলিশের হাতে আটক হওয়ার পর দেশে ফেরত আসা ১২ বাংলাদেশি হলেন ফরিদপুরের কোতোয়ালি থানার অলিপুরের খলিল প্রামানিকের ছেলে আসিফ প্রামানিক (পাসপোর্ট-বিজে-০০৫৭৩১৬ ও একই জেলার সাঈদ সরদারের ছেলে গিয়াস সরদার (পাসপোর্ট এ-০২২৬২৯৩), পিরোজপুরের মফবাড়িয়া উপজেলার গোষের টিকিকাটা এলাকার আমজাদ হোসেনের ছেলে বেলাল হোসেন (পাসপোর্ট-বিএইচ-০৭৭৪৭৭৪) ও একই জেলার আফজাল হোসেন (পাসপোর্ট এবি-২৪২৪৭৩৭), মাদারীপুর জেলার নীলচান খানের ছেলে নুরুজ্জামান খান (পাসপোর্ট সি-১৪৭০১৯৮), শরীয়তপুর জেলার সখিপুর করাচি কাটা এলাকার মাহিম আলিপেয়াদার ছেলে সালাউদ্দিন (পাসপোর্ট বিজে-০০৫৭৩২২), খুলনার ফুলতলা উপজেলার উত্তরদেহি এলাকার মো. সিদ্দিক বিশ্বাসের ছেলে আমিনুল ইসলাম (পাসপোর্ট এসি-৯৮৭০৯৪৩), দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়া ভাবকি এলাকার আব্দুল মজিদের ছেলে আরিফুল ইসলাম (পাসপোর্ট-বিএইচ- ০৪৮৫৭৫৪) ও একই জেলার মোহাম্মদ রফিকুল ইসলাম (পাসপোর্ট-এবি-৬৩৫৬৫৮২), যশোরের আমিনুর রহমান (পাসপোর্ট এএ-১২৪৫৯১০), মুন্সিগঞ্জের মোহাম্মদ কালু-এর ছেলে জনি খান (পাসপোর্ট এফ-০১৮৫৭৯৭) এবং কুমিল্লার আমির হোসেন (পাসপোর্ট এএ-০৫৮৪২৩৮)।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে ফেরত আসা ১২ বাংলাদেশির মধ্যে ৮ জন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে ওয়ার্ক পারমিট নিয়ে মিশরে গিয়েছিলেন। পরে তারা নানা কারণে সে দেশে অবৈধ হয়ে বসবাস করতে থাকেন। বাকি ৪ জন কীভাবে সে দেশে গেছে তার তথ্য নেই বিএমইটির কাছে।

মিশরে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, সম্ভবত ওই চারজন স্টুডেন্ট ও ট্যুরিস্ট ভিসায় মিশরে গিয়ে অবৈধভাবে বসবাস করছিলেন। দ্য রিপোর্ট

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ