,

আবারও চলচ্চিত্রে নিজেকে মেলে ধরতে চান শিমলা

photo-1458385028বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা হিসেবে শিমলার ব্যস্ততা একেবারে নেই বললেই চলে। হাতে মাত্র একটি ছবি। সেটি রুবেল আনুশ পরিচালিত ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। সম্প্রতি শেষে হয়েছে এই ছবির নির্মাণ কাজ। বাণিজ্যিক চলচ্চিত্রে এক সময়ের সাড়া জাগানো এই নায়িকা যদিও বলছেন, নায়িকা হিসেবেই টিকে থাকতে চান তিনি। সেজন্য আগের মত আবারো চলচ্চিত্রে নিজেকে মেলে ধরার প্রস্তুতি নিচ্ছেন।

শিমলা মনে করেন, তিনি নিজে এখনো চলচ্চিত্রে কাজ করার উপযুক্ত। তার সমসাময়িক অনেকে হারিয়ে গেলেও তিনি নিয়মিত চলচ্চিত্রে কাজের ব্যাপারে আত্মবিশ্বাসী। এজন্য তার নজর কাড়া গ্ল্যামারও আছে।

শিমলা বলেন, ‘কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে ছিলাম। সে কারণে অনেকেই মনে করেন আমি হয়তো আবারো সেখানে চলে যাবো। কিন্তু না, আমি আগের মত চলচ্চিত্রের সঙ্গে নিজেকে ব্যস্ত রাখতে চাই। অনেকে আমার খোঁজ করেও শুনেছি পান না। তাদের উদ্দেশ্যে বলছি, এফডিসিতে শিল্পী সমিতিতে অথবা পরিচালক সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান ভাইয়ের কাছে আমার খোঁজ করলেই সব জানা যাবে।’

গেল সপ্তাহে নিষিদ্ধ প্রেমের গল্প ছবির শেষ লটের কিছু অংশের কাজ নিয়ে নির্মাতা রুবেল আনুশ এবং অভিনেত্রী শিমলা একে অপরের মধ্যে নানা ধরনের অভিযোগ তোলেন। কিন্তু পরবর্তীতে সব গোলমালের অবসান ঘটিয়ে ছবির কাজ করেছেন শিমলা।

তিনি আরো বলেন, ‘রুবেল নির্মাতা হিসেবে তরুণ। তার অনেক কিছু শেখার আছে। আর একসঙ্গে কাজ করতে গেলে অনেক সময় বোঝাপড়া সঠিক না হওয়ায় ঝামেলা হয়। আমার এবং রুবেলের মধ্যে সেটাই হচ্ছে। তাছাড়া আমরা প্রযোজক সমিতিতে বসে নিজেদের মধ্যে আলোচনা করে ঝালেমা চুকিয়ে ফেলি। আশা করছি আগামীতে আবারো একসঙ্গে কাজ করা হবে।’

বর্তমানে শিমলা ঢাকায় তার মায়ের সঙ্গে মগবাজারের বাসাতেই থাকেন। মায়ের সেবা-যত্ন করেই দিন কাটে এই অভিনেত্রীর। শিমলা বলেন, ‘আমার মা হচ্ছেন আমার সবচেয়ে কাছের মানুষ। তার বয়স হয়েছে। সে কারণে একা চলতে পারেন না। আমি সবসময় আমার মায়ের সংস্পর্ষে থাকার চেষ্টা করি।’

১৯৯৯ সালে ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রের মাধ্যমে রঙিন ভুবনে আসা শিমলা কয়েক বছর নিয়মিত অভিনয় করলেও ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছিলেন। এর কারণ হিসেবে শিমলা দায়ী করছেন চলচ্চিত্রে অশ্লীলতার অনুপ্রবেশকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা