,

পাকিস্থান টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১ নম্বরে!

Pakistanস্পোর্টস ডেস্ক : একই সময়ে চলছে উপমহাদেশের চিরপ্রতিদ্বন্দ্বি দুই দেশ ভারত ও পাকিস্তানের টেস্ট সিরিজ। তবে সেটা ভিন্ন দেশের বিপেক্ষে। পাকিস্তান লড়ছে ইংল্যান্ডের বিপক্ষে আর ভারত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পাশাপাশি চলছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার টেস্ট সিরিজ। বলা যায়, টেস্টের মৌসুম চলছে। তাই আইসিসি র‌্যাঙ্কিংয়েও পড়ছে এর প্রভাব।

সিরিজ হার-জিৎ মানে শুধু হারই নয়, র‌্যাঙ্কিংয়েও পিছিয়ে পড়া। আর জয় মানে এক লাফে র‍্যাঙ্কিংয়ের উপরে উঠে যাওয়া। আর শীর্ষে উঠে যাওয়ার পর তা ধরে রাখাটাও বিশাল একটা চ্যালেঞ্জ।

সেই চ্যালেঞ্জে বৃষ্টির কাছে হেরে গেল ভারত। এর সুবাদে শীর্ষস্থান দখল করল পাকিস্তান।

সাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের মধ্যকার চতুর্থ টেস্টের চতুর্থ দিনের খেলাও পরিত্যক্ত হয়ে গেছে। বৃষ্টিভেজা সকালেই দিনের খেলা বাতিল ঘোষণা করা হয়। ফলে এই ম্যাচে ফলাফল হওয়ার কোনো সম্ভাবনাই কার্যত নেই। এমন প্রেক্ষাপটে পাকিস্তানিরা দাবি করতেই পারে, তারাই এখন টেস্ট ক্রিকেটে এক নম্বর দল।

শ্রীলঙ্কার কাছে অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ হওয়ার পর ভারত টেস্ট র‌্যাংকিংয়ে ১ নম্বর দেশ হয়েছিল। পাকিস্তান হয়েছিল ২ নম্বর।

এখন ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটিতে ভারত জয়ী হতে না পারায় পাকিস্তানের ভাগ্য খুলে গেল। তারা ওঠে যাচ্ছে ১ নম্বরে, ভারত ২ নম্বরে।

তবে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি পাওয়া যাবে আইসিসির ঘোষণায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা