,

মা-ছেলের জোড়া ভূমিকায় শর্ট ফিল্মে চমক রণবীরের!

 

বিনোদন ডেস্ক :বলিউড ইতিমধ্যেই হার মেনেছে তাঁর কাছে! সবাই স্বীকার করেছেন এক বাক্যে, কী বিস্ফোরক মন্তব্যে হোক, কী অদ্ভুত কারনামায়, রণবীর সিংয়ের মতো চমক দিতে পারেন না কেউই!
সেই চমকের আরও এক উদাহরণ এবার দেখা গেল একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিতে। যেখানে রণবীর সিংয়ের দেখা মিলল জোড়া চরিত্রে। তাও মা আর ছেলের!

ranveer1_web
আসলে, সম্প্রতি রণবীর সিং আর তামান্না ভাটিয়াকে নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের বিজ্ঞাপনী ছবি বানিয়েছেন পরিচালক রোহিত শেঠি। ছবির নাম ‘রণবীর চিং রিটার্নস’! চিং সংস্থার চিনা খাবারের মাহাত্ম্য তুলে ধরতেই এই উদ্যোগ!

ranveer1_web
এর আগে আরও একবার চিং-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে দুনিয়া কাঁপিয়েছিলেন রণবীর। রীতিমতো বিখ্যাত হয়ে গিয়েছিল যশ রাজ ফিল্মসের প্রযোজনায়, শাদ আলির পরিচালনায় ‘মাই নেম ইজ রণবীর চিং’ নামে সেই মিউজিক ভিডিও। তার পরের ধাপেই রোহিত শেঠির কাছ থেকে পাওনা হল একটা গোটা ছবি!

ranveer2_web
রোহিত শেঠির ছবিতে যা থাকে, এই বিজ্ঞাপনী ছবিতেও তার অভাব নেই। গাড়ি, তুখোড় অ্যাকশন, জমাটি রোম্যান্স, নাচ-গান- সব আছে ৫ মিনিট ৩২ সেকেন্ডের এই ছবিতে। ঠিক নিটোল এক বলিউডি মশলা ছবির ফর্মুলা মেনেই তৈরি হয়েছে ‘রণবীর চিং রিটার্নস’।
তবে, সব চেয়ে অবাক করার মতো ব্যাপার মা ও ছেলের ভূমিকায় রণবীরের দ্বৈত অভিনয়! বিশ্বাস না হলে ক্লিক করে দেখে নিন নিচের এই ভিডিওয়। হাসতে হাসতে আপনার পেটে খিল ধরে যাবেই!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা