,

আইএসে যোগ দিলেন মুম্বাইয়ের একই পরিবারের পাঁচ সদস্য

 
আন্তর্জাতিক ডেস্ক :জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এ যোগ দিল মুম্বাইয়ের এক গোটা পরিবার। জঙ্গি সংগঠনে যোগ দিতে স্ত্রী, নাবালিকা কন্যা ও দুই তুতো ভাই মোহাম্মদ সিরাজ (২২) এবং এজাজ রহমান (৩০)-কে নিয়ে দেশ ছাড়ে আসফাক আহমেদ (২৬) নামে মুম্বাইয়ের এক ব্যবসায়ী। আইএস-এ যোগ দিতে গত জুন মাসেই শহর ছাড়েন তারা।

jongi-001

মুম্বাই অপরাধ দমন শাখার এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। নিষিদ্ধ জঙ্গি সংগঠনে যোগ দিতে একই পরিবারের পাঁচজন দেশ ছেড়েছে। আমরা ধর্ম প্রচারক মোহাম্মদ হানিফকে জিজ্ঞাসাবাদ করছি, তিনি এখন আমাদের হেফাজতে রয়েছে। আসফাক আহমেদসহ বাকি চারজনের আইএস-যোগদানের বিষয়টিতে হানিফের কি ভূমিকা আছে আমরা খতিয়ে দেখছি’। কেরলের কাসরগড় থেকে কয়েকজন যুবকের আচমকা নিখোঁজ হওয়ার ঘটনায় কয়েকদিন আগেই এই হানিফকে আটক করে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা।

পুলিশ জানিয়েছে, জুনের শেষ সপ্তাহে আসফাকের ছোটো ভাইয়ের কাছে একটি এসএমএস আসে। সেখানে বলা হয় আমি আইএসে যোগ দিতে বাড়ি ছেড়েছি, আর দেশে ফেরার ইচ্ছে নেই। বাবা-মায়ের দিকে খেয়াল রাখিস’।

আসফাকের বাবা আবদুল মজিদ গত ৬ আগস্ট স্থানীয় থানায় কয়েকজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেখানে হানিফ, আবদুল রশিদ ও কেরলের এক স্কুল শিক্ষক রয়েছেন। যারা প্রত্যেকেই আসফাকের সঙ্গে সিরিয়ায় গেছে। আবদুল মজিদের অভিযোগ নবী মুম্বাইয়ের বাসিন্দা আরশি কুরেশি এবং কল্যানের বাসিন্দা রিজওয়ান খান-ই ছেলেকে আইএস-এ যোগ দিতে উৎসাহ দেয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে