,

পায়ের ‘নো’ বল ডাকবেন টিভি আম্পায়ার

 
স্পোর্টস ডেস্ক : সামনের পায়ের ‘নো’ বল ডাকার কাজটি এত দিন মাঠের আম্পায়াররা করে আসলেও নতুন করে এই দায়িত্ব বর্তাতে পারে টিভি আম্পায়ারের ওপর। পরীক্ষামূলকভাবে টিভি আম্পায়ার এই দায়িত্ব পালনও করতে যাচ্ছেন আসন্ন ইংল্যান্ড-পাকিস্তান ওয়ানডে সিরিজে।

umpire1471753402

আইসিসি জানিয়েছে, টিভি আম্পায়ারকে সহায়তা করতে রান আউটের জন্য ব্যবহৃত চারটি ক্যামেরার ছবি থাকবে একটি স্ক্রিনে। এতে থাকবে ভিডিওর ‘স্লো মোশন রিপ্লে’ দেখা ও ‘ফরোয়ার্ড-রিওয়াইন্ড’ করার ব্যবস্থাও। যা থেকে ‘ফ্রন্ট ফুট নো’ বল সনাক্ত করবেন টিভি আম্পায়ার।

এরপর এই বার্তা মাঠের আম্পায়ারদের কাছে পৌঁছাবে তাদের হাতে বাঁধা বিশেষ এক বার্তা প্রাপক যন্ত্রের মাধ্যমে। ‘নো’ বলের সংকেতে ওই যন্ত্র কেঁপে উঠবে। তবে এভাবে সঙ্কেত পাঠাতে ব্যর্থ হলে প্রচলিত পদ্ধতিতে মাঠের আম্পায়ারকে নো বল হওয়ার কথা জানাবেন তৃতীয় আম্পায়ার।

সিরিজে কেবল কোনো ভেন্যুতে পার্শ্ব ক্যামেরা অনুপস্থিত থাকলেই মাঠের আম্পায়ার সামনের পায়ের ‘নো’ বল ডাকবেন।

আগামী বুধবার সাউথ্যাম্পটনে হবে ইংল্যান্ড-পাকিস্তান প্রথম ওয়ানডে। সিরিজ শুরুর আগে আম্পায়ারদের এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইসিসিরি আম্পায়ার-রেফারি বিভাগের জেষ্ঠ্য ব্যবস্থাপক অ্যাড্রিয়ান গ্রিফিথ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা