,

সব ধরনের ডেলিভারিতে আপত্তি নেই তাসকিনের

 

স্পোর্টস ডেস্ক : আইসিসির নতুন নিয়ম অনুযায়ী নিষিদ্ধ বোলারকে বৈধতার সার্টিফিকেট পেতে হলে সব ধরনের ডেলিভারি করতে হবে। বোলিং অ্যাকশন পরীক্ষায় লেংথ, ইয়র্কার, স্লোয়ার ও বাউন্সার বল করতে হয় বোলারকে।

taskin_ahmed1471776525

বাংলাদেশের জাতীয় দলের তাসকিনকেও একই নিয়মের মধ্যে দিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। তার বাউন্সার ডেলিভারিতে ত্রুটি পেয়েছিল আইসিসি। অন্যান্য ডেলিভারিতে কোনো সমস্যা ছিল না! কিন্তু সামনের বোলিং অ্যাকশন পরীক্ষায় ডানহাতি এ পেসারকে সব ধরণের ডেলিভারিতে পরীক্ষা দিতে হবে।

এতে কোনো আপত্তি নেই তাসকিনের। বরং জানালেন নতুন নিয়মের কথা মাথায় রেখে প্রস্তুতি নিয়েছেন। রোববার মিরপুরে তাসকিন বলেন,‘আমি সব ডেলিভারিতেই প্রস্তুতি নিয়েছি যেন সব গুলো ঠিক থাকে। আশা করছি সব ডেলিভারি ঠিক থাকবে। আমার আত্মবিশ্বাস আছে আমি সব ডেলিভারি ঠিক করে আসব।’

গত ৩১ জুলাই বিসিবির বোলিং রিভিউ কমিটির সামনে তাসকিন যে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সেখানেও লেংথ, ইয়র্কার, স্লোয়ার ও বাউন্সার বল করেন তাসকিন। ৪টি টুডি ক্যামেরার সামনে ৪ ওভার বল করেন ডানহাতি এই পেসার। পরীক্ষায় কোনো ত্রুটি পায়নি বিসিবি।

অস্ট্রেলিয়ায় ৮ সেপ্টেম্বর তাসকিনের বোলিং অ্যাকশনের পরীক্ষা হবে। বিসিবির সিদ্ধান্ত অনুযায়ী ভারতের পরিবর্তে অস্ট্রেলিয়ায় পরীক্ষা দিতে যাচ্ছেন দেশের অন্যতম সেরা এ পেসার। শেষবার চেন্নাইয়ে যখন তাসকিন পরীক্ষা দিয়েছিলেন তখন অল্প সময়ে অনেক বেশি ডেলিভারি করেছিলেন। দীর্ঘ ভ্রমণের পাশাপাশি টানা খেলার উপর থাকায় পরীক্ষায় ফিটনেসে কিছুটা প্রভাব পরেছিল। এবার বোলিং অ্যাকশনের পাশাপাশি ফিটনেসেও মনযোগী তাসকিন। তিনি বলেন,‘শেষবার ‘ফ্যাটিক’ জিনিসটা ভিতরে ছিল। এবার নিজেকে ওভাবেই তৈরী করেছি। ওনারা যেভাবে পরীক্ষা নিবে আমি সেভাবেই পরীক্ষা দিব। আশা করছি এবার ঠিকই ওভারকাম করতে পারব।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা