,

সাকলাইনকে হটিয়ে স্টার্কের ইতিহাস

 

স্পোর্টস ডেস্ক : ১৯৯৭ সালের ১২ মে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচে শততম উইকেট নেওয়ার রেকর্ডটি গড়েছিলেন সাকলাইন মুশতাক। অসাধারণ সেই রেকর্ড দীর্ঘ ১৯ বছর নিজের দখলে রেখেছিলেন পাকিস্তানের কিংবদন্তী এই স্পিনার। কিন্তু রোববার এক ম্যাচ কম খেলে সেই রেকর্ড নিজের করে নিয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক।

starc11471779831

দ্রুততম ১০০ ওয়ানডে উইকেটের রেকর্ড গড়তে ৫৩ ম্যাচ খেলেছিলেন সাকলাইন মুশতাক। এটাই ছিল এতদিন ওয়ানডেতে সবচেয়ে কম ম্যাচে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড। কিন্তু আজ (রোববার) ৫২ ম্যাচে শততম উইকেট নিয়ে সাকলাইনকে ছাড়িয়ে গেলেন স্টার্ক।

কলম্বোতে পাঁচ ম্যাচ ওয়ানডে ম্যাচের প্রথমটিতে আজ মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। ওয়ানডেতে ৯৮ উইকেট নিয়ে আজ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামেন স্টার্ক। লঙ্কানদের ইনিংসের শুরুতেই বল হাতে আঘাত হানেন তিনি।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দলীয় মাত্র ৩ রানেই লঙ্কান ওপেনার দিলরুয়ান পেরেরাকে (১) ফেরান স্টার্ক। পেরেরাকে বোল্ড করে ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করতে আরও একধাপ এগিয়ে যান অসি এই পেসার।

তবে রেকর্ড গড়তে শততম উইকেটটি পেতে কিছুসময় অপেক্ষায় থাকতে হয়েছে স্টার্ককে। ইনিংসের ৩৩ তম ওভারের দ্বিতীয় বলে ধনঞ্জয়া ডি সিলভাকে সাজঘরে ফিরিয়ে সবচেয়ে কম ওয়ানডে ম্যাচে শততম উইকেট নেওয়ার কৃতিত্ব গড়লেন স্টার্ক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা