,

ভারতে জেঁকে বসেছে গুলেনের সন্ত্রাসী সংগঠন : তুরস্ক

 

 

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জেঁকে বসেছে ফেতুল্লাহ গুলেন টেররিস্ট অরগানাইজেশন (এফইটিও)। স্কুল ও বিভিন্ন ধরনের ইনস্টিটিউশনের মাধ্যমে গোপনে এ সংগঠন ভারতে কাজ করছে বলে দাবি করেছে তুরস্ক।তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লুর দাবি, এফইটিও একটি ‘বহুজাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক’। বিশ্বজুড়ে এদের উপস্থিতি আছে। দুর্ভাগ্যজনক, ভারতের অনুপ্রবেশ করে কাজ করছে এফইটিও।

in_tur1471779391

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক শেষে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কাভুসোগ্লু বলেন, বিষয়টি ইতিমধ্যে আমি সুষমা স্বরাজের সামনে তুলেছি। ভারতে সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব দেশে এফইটিও আছে, সেসব দেশের প্রতি আহ্বান আমরা আহ্বান জানাব, তারা যেন তাদের সীমানা থেকে এ সন্ত্রাসীদের তাড়িয়ে দেন।
কাভুসোগ্লুর মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, তুরস্কের উদ্বেগের বিষয়ে আমরা সংবেদনশীল। তুরস্কের এফইটিও বন্ধের দাবির পরিপ্রেক্ষিতে সংস্থাগুলো অনুসন্ধান করে দেখছে ভারতে স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে তারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে কি না।

যেকোনো ধরনের সন্ত্রাস ও তাদের উদ্দেশ-লক্ষ্য ভারত ও তুরস্ক উভয় দেশের জন্য হুমকি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তদেশীয় তথ্যের আদান-প্রদান এবং একতা। তুরস্ক ও ভারত এই বিষয়টির ওপর নজর দিচ্ছে।

তুরস্ক সরকারের অভিযোগ, ১৫ জুলাই অভ্যুত্থান চেষ্টা চালায় এফইটিও। তারা একটি নির্বাচিত সরকার উৎখাতের ব্যর্থ চেষ্টা করে।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দাবি, যুক্তরাষ্ট্রে নির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন এ অভ্যুত্থান চেষ্টার পরিকল্পনা। তার নামের সন্ত্রাসী সংগঠন এফইটিও সামরিক অভ্যুত্থান চেষ্টা চালায়। কিন্তু গুলেন এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

গুলেনকে তুরস্কে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তুর্কি সরকার। কিন্তু যুক্তরাষ্ট্র যথাযথ প্রমাণ ছাড়া তাকে দিতে চায় না। এ জন্য যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল তুরস্কে আসছেন। তারা সামরিক অভ্যুত্থান চেষ্টায় গুলেনের জড়িত থাকার বিষয়ে তদন্ত করবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা