,

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জায়েদ খান

 

বিনোদন ডেস্ক :চলচ্চিত্র শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ শিল্পী সমিতি’র নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। আসন্ন এই নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে রাইজিংবিডিকে জানিয়েছেন এই অভিনেতা।

zayed1471765313
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘সিনিয়র গুণীশিল্পীদের পরামর্শে এবার শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করব। দেশে বর্তমানে ভিনদেশি চলচ্চিত্র মুক্তি দেয়া হচ্ছে। এ নিয়ে আমরা আন্দোলন করেছি কিন্তু কোনো ফল পাইনি। আমি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলে এ বিষয়গুলোর প্রতি আরো জোড় দিব।’

আগামী বছরের ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হবে শিল্পী সমিতির বর্তমান কমিটির। এরপরই ৯০ দিনের মধ্যে নতুন কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বি-বার্ষিক এই নির্বাচন নিয়ে ইতোমধ্যেই জায়েদ খান ছাড়াও সম্ভাব্য বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ বছর সভাপতি পদে খল অভিনেতা মিজু আহমেদ, চিত্রনায়ক ওমর সানি ও চিত্রনায়ক রুবেল প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক অমিত হাসান প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানা গেছে।

জায়েদ খান বর্তমানে গুণী নির্মাতা মালেক আফসারির ‘অন্তর জ্বালা’ শিরোনামের সিনেমার শুটিং করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি।

বেশ কিছু সিনেমায় সহ-নায়ক হিসেবে অভিনয় করলেও জায়েদের ভাগ্যের চাকা ঘুরে ২০১২ সালে। সে বছর মুক্তি পায় বাংলা ভাই শিরোনামের সিনেমাটি। এতে জায়েদ খানকে মূল ভূমিকায় দেখা যায়। আর এই সিনেমাটিতে তার প্রাণবন্ত উপস্থিতি ক্যারিয়ারে নতুন মোড় তৈরি করে।

জায়েদ খান অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- তোকে ভালোবাসতেই হবে, প্রেম করবো তোমার সাথে, আত্মগোপন, জমিদার বাড়ির মেয়ে, পাপের প্রায়শ্চিত্ত, মন ছুঁযেছে মন, রিক্সাওয়ালার ছেলে এবং কাজের ছেলে প্রভৃতি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে