,

যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৫ জন খুন

United_States-smডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে আলবামা রাজ্যের মোবাইল কাউন্টির সিট্রোনিল শহরে অন্তঃসত্ত্বাসহ একই পরিবারের পাঁচ সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে সৌভাগ্যক্রমে বেঁচে গেছে ওই পরিবারের চার মাস বয়সি এক শিশু।

মোবাইল কাউন্টির শেরিফ অফিসের কর্মকর্তা পল বার্ক জানান, বন্দুক ও অন্যান্য অস্ত্রের সাহায্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। হত্যাকারী ডেরিক রায়ান ডিয়ারম্যান মিসিসিপি অঙ্গরাজ্যের একটি পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করেছে।

পুলিশ জানায়, শনিবার সকালে সিট্রোনিলের পুলিশ ছিঁচকে চুরির খবর পায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে কোনো ধরনের আলামত না পেয়ে ফিরে আসে। ধারণা করা হচ্ছে, ডেরিক রায়ানই ছিল সেই ছিঁচকে চোর। দুপুর ১টার দিকে সে ওই বাড়িতে ফিরে আসে এবং সেখানে থাকা লোকজনকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর এক নারী ও তার তিন মাসের শিশুকে জিম্মি করে গাড়ি চালিয়ে মিসিসিপিতে যায় রায়ান। বিকেলে সে একটি পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করে। জিম্মি ওই নারী ও তার সন্তানকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আলবামার ওই বাড়ি থেকে চার মাস বয়সি আরেকটি শিশুকে জীবিত অবস্থায় উদ্ধা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা