বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২১ আগস্ট ইতিহাসের কলঙ্ক : মির্জা ফখরুল

unnamed-file-1নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কলঙ্কজনক ঘটনা। এটি বর্বরতম হত্যাকাণ্ড।

আজ রোববার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ন্যাপের সাবেক চেয়ারম্যান শফিউল গানি তপনের স্মরণে আয়োজিত সভায় মির্জা ফখরুল এই মন্তব্য করেন। এ সময় তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভী রহমানসহ ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি শোক ও শ্রদ্ধা জানান।

বাংলাদেশ ন্যাপ ওই স্মরণ সভার আয়োজন করে। এ সভায় ছাড়া রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গেও কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় ২০০৪ সালের ২১ আগস্ট ওই গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা-বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েক শ নেতা-কর্মী। ওই গ্রেনেড হামলা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, সে সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৫২ জনকে আসামি করা হয়েছে। জোট সরকারের আমলে শুরু থেকেই নৃশংস ওই হত্যাযজ্ঞের তদন্ত ভিন্ন খাতে নিতে নানা চেষ্টা করা হয়। সাজানো হয় জজ মিয়া নাটক।

রামপালের বিরোধিতা
রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সমালোচনা করে স্মরণসভায় বিএনপির মহাসচিব বলেন, যদি বর্তমান সরকার নির্বাচিত সরকার হতো, রামপালে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হতো না। কারণ, তাদের জবাবদিহি থাকত। মির্জা ফখরুল প্রশ্ন রাখেন, যদি সুন্দরবন, পরিবেশ ও ভবিষ্যৎই ধ্বংস হয়ে যায়, তবে এ বিদ্যুৎকেন্দ্র কী কাজে আসবে?

মির্জা ফখরুল বলেন, বর্তমানে সংকট হচ্ছে একটি দল, যারা একসময় গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, সেই দল আজকে সবচেয়ে বড় স্বৈরাচারের ভূমিকা পালন করছে।

দেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে খালেদা জিয়া জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। এটা কোনো নির্বাচনী জোটের ঐক্য বা আন্দোলনের জন্য ঐক্যের ডাক নয়। খালেদা জিয়া জাতীয় নেতা হিসেবে ওই আহ্বান জানিয়েছেন। এতে কারও দুঃখ পাওয়ার কথা না। যাঁরা খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন, তিনি তাঁদের সঙ্গে কথা বলেছেন।

স্মরণসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি। অন্যদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত