বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে সমকামীতায় রাজি না হওয়াই নিজ হাতে বন্বুকে খুন করেন বলেন ঘাতকের আদালতে স্বীকারোক্তি

1471772462391ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সমকামীতায় রাজি না হওয়ায় বন্ধুকে খুন  করেছে বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ব্রাহ্মণহাতা গ্রামে ৮ম শ্রেণির ছাত্র মোস্তাকীম ।

২০ আগষ্ট শনিবার বিকালে মোস্তাকীম ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য জানিয়েছে।
নবীনগর থানার ওসি ইমতিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আহমেদ বিকাল ৪টার পর এ জবানবন্দি গ্রহণ করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম আদালতে মোস্তাকীমকে হাজির করেন।
মোস্তাকীম নবীনগর উপজেলার ব্রাহ্মণহাতা গ্রামের মোল্লা বাড়ির মিজানুর রহমানের ছেলে ও স্থানীয় ধনাশী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

 গত শুক্রবার দিবাগত মধ্যরাতে নিহত রাহাতের বাবা খাদিম মিয়া নবীনগর থানায় বাদী হয়ে মোস্তাকীম ও তার মা মহিনা বেগমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানায়, ব্রাহ্মণহাতা গ্রামের খাদিম মিয়ার ছেলে রাহাত ও মিজানুর রহমানের ছেলে মোস্তাকীম ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। রাহাত প্রায়ই মোস্তাকীমের বাড়িতে রাত কাটায়।
গত বৃহস্পতিবার রাতেও রাহাত মোস্তাকীমের বাড়িতে ঘুমাতে যায়।
শুক্রবার সকাল ৭টায় রাহাত বাড়ি ফিরে না আসায় মা জুলেখা বেগম তার ছোট ভাইকে মোস্তাকীমের বাড়িতে পাঠায়।
তখন মোস্তাকীমের মা মহিনা বেগম জানায়, রাহাত তাদের বাড়ি থেকে বেরিয়ে গেছে। পরে রাহাতের মা রাহাতের মোবাইলে বারবার ফোন দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
পরে রাহাতের মা দৌড়ে মোস্তাকীমের বাড়িতে গিয়ে দক্ষিণ ভিটের ঘরে রক্ত ও অন্যান্য আলামত দেখে চিৎকার করে উঠেন। এরপর এলাকাবাসী মোস্তাকীমকে আটক করে পুলিশে খবর দেন।
পরে পুলিশ দুপুর ঘটনাস্থলে গিয়ে মোস্তাকীম ও তার মা মহিনা বেগমকে আটক করলে মোস্তাকীম তার বন্ধু রাহাতকে খুনের কথা স্বীকার করে।
মোস্তাকীম পুলিশকে জানায়, বৃহস্পতিবার রাতে রাহাত তাকে নিয়ে ব্রাহ্মণহাতা বাজারে গিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও ডাউনলোড করে নিয়ে আসে। মাঝরাতে রাহাত মোস্তাকীমকে বলাৎকার করতে চেষ্টা করে।
এ সময় প্রথমে মোস্তাকীম তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর ঘরের ভেতর থাকা লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর রাহাতকে টেনে নিয়ে পাশের বাড়ির নরম মাটিতে মাটিচাপা দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী