নাসিরনগরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা
নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর আয়োজিত “জীবিকার জন্য গাছ,জীবনের জন্য গাছ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা-২০১৬ উদ্বোধনী অনুষ্ঠান আজ রবিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্বোধন করা হয়েছে।এছাড়াও কৃষক কৃষানী ও শিক্ষাথীদের অংশগ্রহনে একটি বনাঢ্য শোভাযাত্রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদশর্ন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। এসময় মেলায় উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দ হামিদা লতিফ পান্না,সদর ইউপি চেয়ারম্যান আবুল হাসেম,উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ,উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা সুলতানা,সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল হান্নান,উপজেলা খাদ্য কর্মকর্তা কামাল উদ্দিন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা,ফরেস্টার আবদুল সালাম,প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী,উপ-সহকারী কৃষি কর্মকতা,কৃষক/কৃষানী,শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । মেলায় কৃষক কৃষানী ও শিক্ষাথীদের মধ্যে গাছের চারা বিরতন করা হয়। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করা হয়।
কৃষি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অল্প খরচে অল্প পরিশ্রমে অধিক ফসল কিভাবে অর্জন করা যায়,যা বিভিন্ন স্টলে এর কিছু নমুনা তুলে ধরা হয়। বৃক্ষমেলায় ফলদ ও বনজসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের ১০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকার নার্সারীর মালিকরা অংশগ্রহন করেন।












