,

প্রাগে নতুন ছবির শুটিংয়ে শাহরুখ

photo-1471767608বিনোদন ডেস্ক : বলিউডের ‘কিং খান’ শাহরুখ কাজপাগল হিসেবে পরিচিত। খুব বেশি অসুস্থ না হলে কাজ থেকে ছুটি নেওয়ার অভ্যাস তাঁর নেই। ‘রায়ীস’ এবং ‘ডিয়ার জিন্দেগি’ ছবি দুটির শুটিং শেষ করার পর এক মাসের লম্বা বিরতি নিয়েছিলেন তিনি।

তবে শাহরুখ-ভক্তদের জন্য সুখবর হলো আবারও শুটিং শুরু করেছেন তিনি। আর এবার শাহরুখ শুটিং করছেন প্রাগে। ইমতিয়াজ আলীর নতুন ছবি ‘দ্য রিং’-এর জন্য প্রাগে শুটিং শুরু করেছেন শাহরুখ। শুটিংয়ের কিছু ছবি ইনস্টাগ্রামে আপলোড করেছেন শাহরুখের ভক্তরা। এ খবর জানিয়েছে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া।

এই ছবিতে আবারও একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও আনুশকা শর্মাকে। সর্বশেষ ২০১২ সালে যশ চোপড়া পরিচালিত ‘যাব তাক হ্যায় জান’ ছবিতে তাঁরা দুজন একসঙ্গে অভিনয় করেছিলেন। সেটাই ছিল যশ চোপড়া পরিচালিত শেষ ছবি।

২০০৮ সালে শাহরুখের বিপরীতে ‘রাব নে বানাদি জোড়ি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল আনুশকা শর্মার। ছবিটি পরিচালনা করেছিলেন যশ চোপড়ার ছেলে আদিত্য চোপড়া।

‘দ্য রিং’ ছবির মাধ্যমেই প্রথমবারের মতো শাহরুখ ও আনুশকার সঙ্গে কাজ করছেন পরিচালক ইমতিয়াজ আলী। গত বছর ইমতিয়াজ পরিচালিত ‘তামাশা’ মুক্তি পেয়েছিল। রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবিটি একদিকে যেমন ব্যবসাসফল হয়েছিল, তেমনি প্রশংসিত হয়েছে দর্শকের কাছে।

‘দ্য রিং’ ছবিটি রোমান্টিক গল্পের বলে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা। তিনি বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে আমি সব সময়ই রোমান্টিক ছবি করতে চেয়েছি। কিন্তু আগের দুই ছবিতে সে রকম সুযোগ কম ছিল। কিন্তু ইমতিয়াজ আলীর এই ছবি সত্যিকারের প্রেমের ছবি। ইমতিয়াজ আলী নর-নারীর প্রেমের সম্পর্ক পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলতে পারেন।’

এমনকি ইমতিয়াজের ছবি দেখেই নাকি অভিনয়ের প্রতি আকৃষ্ট হয়েছিলেন আনুশকা। এমনটাই জানান তিনি। আনুশকা বলেন, “‘যাব উই মিট’ ছবিটি না দেখলে আমি কখনোই অভিনেত্রী হতে চাইতাম না। ছবিটা এবং কারিনা কাপুরের চরিত্রটা আমাকে মারাত্মকভাবে আকৃষ্ট করেছিল। আমার মনে হয়েছিল, এ রকম চরিত্রে সুযোগ পেলে আমিও অভিনয় করতে চাই। তাই ইমতিয়াজ আলীর ছবিতে কাজ করতে পারাটা আমার জন্য দারুণ কিছু।”

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা