,

আবিস্কৃত হলো প্রাণঘাতী ক্যান্সারের ভ্যাকসিন!

cancerস্বাস্থ্য ডেস্ক : প্রাণঘাতী ক্যান্সারকে আস্তে আস্তে বাগে আনছে মানুষ। ক্যান্সারের অনেকগুলো পর্যায় এখন ৮০-৮৫ ভাগ নিরাময়যোগ্য। তারই ধারাবাহিকতায় এবার আবিস্কৃত হলো ক্যান্সার ভ্যাকসিন। অনেক বছর ধরে বিজ্ঞানীরা ক্যান্সারের কেমোথেরাপির বিকল্প ঔষধ আবিস্কার করার জন্য চেষ্টা করে যাচ্ছে। তবে এই টিকা এখনও পরীক্ষামূলক অবস্থায় রয়েছে।

ব্রিটিশ বিজ্ঞানীরা ক্যান্সারের এই টিকা আবিস্কার করছেন যা শরীরের যে কোন জায়গায় ছড়িয়ে থাকা ক্যান্সারের জীবাণু ধ্বংস করতে সক্ষম হবে। ইতিমধ্যে ২০১৫ সালে জরায়ু ক্যান্সারে আক্রান্ত লন্ডনের বেকেনহামের বাসিন্দা কেলি পটার নামে ৩৫ বছরের এক মহিলার শরীরের সর্ব প্রথম এই টিকা প্রয়োগ করা হয়েছে এবং সেটা পর্যায়ক্রমে ৩০ জনের শরীরে প্রবেশ করা হবে।

কেলি যখন জরায়ু ক্যান্সার নিয়ে গাই’(Guy’s) হাসাপাতালে ভর্তি হন তখন সেটা চতুর্থ পর্যায়ে (stage 4) ছিল এবং লিভার ও ফুসফুসের মধ্যে ছরিয়ে পরেছিল। কিন্তু নতুন এই টীকা দেওয়ার পর তার ক্যান্সার স্থিতিশীল পর্যায় রয়েছে এবং লিভার ও ফুসফুসের মধ্যে ছরিয়ে পড়া বন্ধ হয়ে গেছে। এর ফলে আমি আগের চেয়ে অনেক ভালো আছি।

বিজ্ঞানীরা বলছেন যে, ‘হিউম্যান টেলোমাড়েজ রিভার্স ট্রান্সক্রিপটেজ’ নামের এক ধরণের উৎসেচক বিভাজনের মাধ্যমে কান্সার কোষের ক্রমাগত বংশ বৃদ্ধিতে সাহায্য করে। এই উৎসেচকের গঠনমূলক প্রোটিনের সামান্য অংশ এই টিকাতে রাখা হয়েছে। আশা করা হচ্ছে যে এই এন্টিজেনটি ইঞ্জেকশনের মাধ্যমে শরীরের রক্তে প্রবেশ করালে তা ভাল কোষ গুলোকে অক্ষুণ্ণ রেখে ক্ষতিকর ক্যান্সার কোষগুলোকে খুঁজে বের করে ধ্বংস করতে সক্ষম হবে। তবে ক্যান্সার নির্মূল করতে এই টীকার পাশাপাশি কম মাত্রার কেমোথেরাপি ঔষধ দেওয়ার কথাও বলছেন এই গবেষনার প্রধান গাই’স এন্ড সেন্ট থমাস বায়োমেডিকেল রিসার্চ সেন্টারের (Guy’s and St Thomas’ Biomedical Research Center) জেমস স্পাইসার (James Spicer)।

তিনি আরো বলেন যে, শরীরে অনেক শক্ত টিউমার রয়েছে যা এই টীকা দিয়ে সম্পূর্ণ ভাবে নির্মূল করা সম্ভব নয়, তবে তিনি খুব আশাবাদী যে, এটা খুব কার্যকারী হবে এবং সময়ই তা বলে দিবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা