,

হলিউডের অফার ফেরালেন রণবীর!

 

বিনোদন ডেস্ক :অমিতাভ বচ্চন থেকে দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া থেকে ইরফান খান পর্যন্ত হলিউডের ছবিতে অভিনয়ের সুযোগ লুফে নিয়েছেন। হলি ক্রেজে মাতোয়ারা হননি এমন সেলেব কমই আছেন। আর রণবীর কাপুর কি না হলিউডের অফার ফিরিয়ে দিয়েছিলেন!

ranbir_47549

অবিশ্বাস্য মনে হলেও কথাটি সত্য! কারণ বলিউডের জনপ্রিয় এই অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, কোনও উৎসাহ পাননি বলেই নাকি হলিউডের অফার ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

সাক্ষাৎকারে রণবীর বলেন, ‘দু’বছর আগে জনপ্রিয় আমেরিকান সিক্যুয়েল স্টার ওয়ার্সের সেকেন্ড লিডের জন্য অডিশন দেওয়ার ডাক পেয়েছিলাম। কিন্তু আমার পছন্দ হয়নি। কারণ আমার নিজের ট্যালেন্টের ওপর আমার খুব বেশি আস্থা নেই।

তিনি আরও বলেন, ‘তাছাড়া স্টার ওয়ার্স থেকে কোনও ইন্টারেস্টও পাইনি। তার চেয়ে অনেক বেশি উৎসাহিত ছিলাম অয়ন মুখার্জির ছবি নিয়ে। আমার মতে জেজে আব্রামস বা জর্জ লুকাসের চেয়ে অয়ন কোনও অংশে কম নয়। তাই আমার মনে হয়েছিল, লেটস মেক আওয়ার অন স্টার ওয়ার্স।’

ইতিমধ্যে ১২টি সিক্যুয়েল তৈরি হয়েছে অ্যাকশনধর্মী ‘স্টার ওয়ার্স’ ছবিটি নিয়ে। হয়েছে কার্টুন ফিল্মও। এহেন সুপার ডুপার হিট ছবির অফারও ফিরিয়ে দিয়েছিলেন তিনি! বেশ জনপ্রিয়তাও লাভ করেছে সিক্যুয়েলটি। এই সুপার ডুপার হিট ছবির অফার ফিরিয়েছিলেন রণবীর!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা