,

‘নো’ বল নির্ণয়ে আসছে নতুন প্রযুক্তি

 
স্পোর্টস ডেস্ক :আধুনিকতার ছোঁয়ায় ক্রিকেটে নিত্য নতুন পরিবর্তন আসছে। ক্রিকেটে সিদ্ধান্ত আরো নিখুঁত করার জন্য আসছে নানা প্রযুক্তি। তেমনি সামনের ইংল্যান্ড-পাকিস্তানের একদিনের সিরিজে দেখা মিলবে নতুন এক পদ্ধতির। মাঠে থাকা আম্পায়ারের কাছে থাকবে একটি ‘পেজার ওয়াচ’। কোনো বোলার যদি বোলিংয়ে দাগ অতিক্রম করে যায়, তাহলে সেই ‘পেজার ওয়াচ’ এ কম্পন হবে। আর সাথে সাথেই আম্পায়ার ডাকবেন ‘নো বল’।

no_ball_47552

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, রান আউটের জন্য ক্যামেরায় চার প্রান্তে একটি বিভক্ত-পর্দা থাকবে। যার মাধ্যমে ধীর গতির রিপ্লে এবং সামনে-পিছনে দেখা যাবে। টেলিভিশন আম্পায়ারের সাথে যোগাযোগের জন্য মাঠে থাকা আম্পায়ারের কাছে একটি ‘পেজার ওয়াচ’ থাকবে। যখন একটি ‘নো’ বল হবে, তখন সেই ‘পেজার ওয়াচ’ এ কম্পন হবে। যদি কখনো ঘড়িটি তথ্য পাঠাতে ব্যর্থ হয়, তাহলে আম্পায়াররা নিয়মিত মৌখিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করবে।

আইসিসির সিনিয়র ম্যানেজার অ্যাডাম গ্রিফিথ বলেন, পা’য়ের ‘নো’ বল নির্ধারণ আরো নিঁখুতভাবে এবং ধারাবাহিকভাবে করতেই এই পদ্ধতির নির্ণয় করা হয়েছে।’

এদিকে ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ থেকেই এই পদ্ধতির সূচনা হচ্ছে। তাই এটি ঠিকমতো ব্যবহার করার জন্য ম্যাচ অফিশিয়ালদের অনুশীলন করা হবে। সোমবার ও মঙ্গলবার আম্পায়ার এবং ম্যাচ রেফারিরদের এই পদ্ধতির অনুশীলন হবে ইংল্যান্ডের সাউদাম্পটনে।

এ বিষয়ে গ্রিফিথ বলেন, ‘ম্যাচের অফিশিয়ালদের এই পদ্ধতির বিস্তারিত জানাতে প্রশিক্ষণ দেয়া হবে। সাউদাম্পটনে সোমবার ও মঙ্গলবার আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের অনুশীলন সেশনের আয়োজন করেছে আইসিসি।’

উল্লেখ্য, ইংল্যান্ড-পাকিস্তানের মাঝে প্রথম একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট। ইংল্যান্ডের সাউদাম্পটনে স্থানীয় সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। আর সেই ম্যাচেই এই নতুন ‘পেজার ওয়াচ’ প্রযুক্তির দেখা মিলবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে