,

শাকিব-বুবলীর ঈদের দুই ছবির কী অবস্থা?

photo-1471688501বিনোদন ডেস্ক : ঈদের ছবির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান ও নবাগত নায়িকা বুবলী। রোজার ঈদের পর থেকে টানা শুটিং করছেন তাঁরা। ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে ‘বসগিরি’ ও ‘শুটার’। এরই মধ্যে ছবির শুটিং এগিয়ে চলছে দ্রুত, আর মাত্র একদিন শুটিং করলেই শেষ হবে ‘বসগিরি’ ছবির শুটিং। এদিকে ‘শুটার’ ছবির সিক্যুয়েন্স শেষ হয়েছে গতকাল, এখন শুরু হয়েছে গানের শুটিং।

‘শুটার’ ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘আমরা এরই মধ্যে ছবির সিক্যুয়েন্সের শুটিং শেষ করেছি। এমনিতে শুক্রবার শাকিব খান শুটিং করেন না। কিন্তু ঈদের ছবির কাজ শেষ করতে তিনি রেস্ট না নিয়েই টানা শুটিং করছেন। গতকাল উত্তরায় শুটিং করে সিক্যুয়েন্স শেষ করেছি। আজ থেকে গানের শুটিং শুরু করলাম। আজ ঢাকায় শুটিং করছি, দুদিনের মধ্যে বান্দরবান ও রাঙ্গামাটিতে যাব। আসলে বান্দরবন ও রাঙ্গামাটিতে অনেক লোকেশন আছে যেখানে কেউ শুটিং করতে যায় না। আমরা সেই ধরনের নতুন কিছু লোকেশনে শুটিং করব।’

‘বসগিরি’ ছবির কাজ বিষয়ে জানতে চাইলে বুবলী বলেন, ‘আমরা ব্যাংককে গানের শুটিং শেষ করেছি। সিক্যুয়েন্সের কাজও প্রায় শেষ। আর মাত্র একদিনের শুটিং করলেই সিক্যুয়েন্স শেষ হয়ে যাবে। যতটুকু শুটিং হয়েছে তার ডাবিং শেষ করেছি। দুটি ছবির কাজই আমরা টানা শেষ করছি। আশা করি আগামী ঈদে দুটি ছবিই দর্শক দেখতে পাবে।’

রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’ ছবিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন শাহরিয়াজ, প্রকৃতি, সম্রাট, কবির তিথি প্রমুখ। উল্লেখ্য, ‘শুটার’ হতে যাচ্ছে বুবলীর দ্বিতীয় ছবি। এর আগে তিনি শামিম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ছবি দিয়ে চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। শাকিব ও বুবলী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, অমিত হাসান, সাদেক বাচ্চু, মিজু আহমেদ প্রমুখ। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা