,

নাসিরনগরে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান

Nasirnagar Picture(S)-2নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ নাসিরনগর উপজেলার গোর্কণ ইউনিয়নের জেঠাগ্রাম ফার্মগেইটে অবস্থিত ফ্রিডম আইডিয়াল একাডেমি উদ্যোগে অভিভাবক সমাবেশ ও নবনিবার্চিত ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আজ শনিবার বিকালে ফ্রিডম আইডিয়াল একাডেমি প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের উপস্থিতিতে রোমান খানের সভাপতিত্বে অধ্যক্ষ আবদুর রাজ্জাক অন্তিম ও এমডি নুরুল হুদা রানার পরিচালনায় অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন গোর্কণ ইউনিয়ন পরিষদের নবনিবার্চিত চেয়ারম্যান মোঃ হাছান খান। বিশেষ অতিথি ছিলেন, সাবেক ব্যাংক কর্মকর্তা শোয়েবুর রহমান খান,শিক্ষানুরাগী হুমায়ুন রেজা চৌধুরী,ইউপি সদস্য আলীজাহান,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নারগিস আক্তার,ন্যাশনাল ব্যাংক কর্মকর্তা সফিউল আলম,ঢাকা জজ কোর্টের আইনজীবী এডভোকেট মহিউদ্দিন চৌধুরী শরীফ,আবদুর রহমান,প্রতিষ্ঠিাতা সদস্য শাহানুর রহমান,নাছির আহমেদ।স্বাগত বক্তব্য রাখেন,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাঃ গোলাম কিবরিয়া আনার।সভায় গোকর্ণ ইউনিয়নের নবনিবার্চিত চেয়ারম্যান মোঃ হাছান খান,ইউপি সদস্য আলীজাহান ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নারগিস আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা