,

আরও ৮ বছর টেস্ট খেলতে চান ৪২ ঊর্ধ্ব মিসবাহ

159স্পোর্টস ডেস্ক: পাকিস্তানর টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক গত বছর ইঙ্গিত দিয়েছিলেন, ইংল্যান্ড সফরই হতে পারে পাকিস্তানের হয়ে তার শেষ সফর। অথচ ৪২ বছর ৩ মাস বয়সী সেই মিসবাহ এখন বলছেন, বয়স ৫০ বছর না হওয়া পর্যন্ত তিনি খেলা চালিয়ে যাবেন।

আর বলবেনই না কেন, এত বয়সেও যে তিনি ফর্মের তুঙ্গে রয়েছেন। সম্প্রতি তার নেতৃত্বে পাকিস্তান ইংলিশদের মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্র করেছে। লর্ডস টেস্টে অধিনায়ক হিসেবে সর্বাধিক বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। এমনকি টুর্নামেন্ট সেরার পুরস্কারও উঠেছে পাকিস্তানি অধিনায়কের হাতে। এছাড়া আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো শীর্ষস্থানে উঠার পথে তার দল।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মিসবাহ বলেন, সম্ভবত, ৫০ বছর বয়স না হওয়া পর্যন্ত খেলা চালিয়ে যেতে চাই এবং আরও রেকর্ড গড়তে চাই।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সি ছিলেন ইংল্যান্ডের উইলফ্রেড রোডস। তিনি ৫২ বছর ১৫৬ দিন বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ক্যারিয়ারের শেষ টেস্ট শুরু করেন। আর সাবিনা পার্কে ঐতিহাসিক সেই টেস্ট যখন শেষ হয়, তখন তার বয়স হয়েছিল ৫২ বছর ১৬৫ দিন। এ ছাড়া ৫০ বছর বয়স পর্যন্ত টেস্ট খেলেছেন বার্ট ইরোনমঙ্গার, ডব্লিউজি গ্রাস ও জর্জ গুন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা