,

নবীনগরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ- ১৫ শিক্ষার্থী আহত

20160820_213658নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি :  নবীনগর উপজেলায় গ্রীস্মকালীন ফুটবল খেলায় শনিবার বিকালে সেমিফাইনাল খেলায় ফুটবলে শট মারার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রছুল্লাবাদ ইউ এ খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষে উভয় স্কুলের ১৫ শিক্ষার্থী আহত হয়েছে । এদের মধ্যে গুরুত্বর আহত সালাউদ্দিন (১৬), রবিউল্লাহ (১৬), রাফি (১৫), সাইম (১৪), রিমন (১৬), মো: আরিফ (১৩), সবুজ মিয়া (১৬), সায়েম সরকার (১৬) ও জুয়েল (১৭) কে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক ডা: মোহাম্মদ হামীম জানান, শিক্ষার্থীরা শংঙ্কামুক্ত রয়েছে।

স্কুল অান্ত:ফুটবল প্রতিযোগীতায় এবার ফাইনাালে ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয় ও রসুল্লাবাদ উচ্চ বিদ্যালয়। ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয় ফুটবল টিম নবীনগর হাই স্কুলে মাঠে আন্ত:ফুটবল খেলায় অংশগ্রহন করে দুই গোলে বিজয়ি হলে নগ্নভাবে হামলা চালিয়ে নাজেহাল করে রসুল্লাবাদ স্কুলের কমিটি ও খেলোয়াড়বৃন্দ। লোহার রড,লাঠি,কাঠের চেলি দিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের ছাত্র দের। এ ঘটনায় চরম উত্তেজনা ও অাতংক ছড়িয়ে পড়ে। উক্ত স্কুলের শিক্ষক  ও ছাত্র বৃন্দ চরম উৎকন্ঠায় আছে।গুরুত্বর আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি ব্যারিস্টার জাকির আহাম্মদ স্কুলের শিক্ষক,ছাত্রদের কে নিরাপদ ও সকল প্রকার ঝামেলামুক্ত থাকার পরামর্শ দিয়েছেন।

আহতদের হাসপাতালে দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম ও থানা অফিসার ইনচার্য ইমতিয়াজ আহম্মেদ ।

 

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে