,

খোঁজ মিলল এক গ্রহের, যেখানে বাতাসে রয়েছে অক্সিজেন

image (1)অনলাইন ডেস্ক : অক্সিজেন এবং পানি, এই পৃথিবীতে প্রাণের উদ্ভবের মূল কারণ। জীবজগত এবং প্রকৃতির সমৃদ্ধ বিকাশ এ গ্রহে সম্ভব হতো না, যদি না এ গ্রহের বাতাসে থাকত অক্সিজেন। আধুনিক মহাকাশবিজ্ঞানের অন্যতম চর্চার বিষয় পৃথিবীর মতোই অন্য কোনও গ্রহে প্রাণ আছে কি না বা প্রাণের উদ্ভব হওয়ার মতো উপযুক্ত পরিবেশ আছে কি না।

অন্য সৌরমণ্ডলে ইতিমধ্যেই বেশ কিছু গ্রহে পানির সন্ধান পাওয়া গেছে। শুধু পানি থাকলেই তো হবে না, সব দিক থেকে মানুষের বাসযোগ্য হতে হবে সেই গ্রহ। গত বছর ‘উলফ ১০৬১’ নামের একটি গ্রহকে ‘পৃথিবীর নিকটতম বাসযোগ্য গ্রহ’ বলে আখ্যা দিয়েছিলেন বিজ্ঞানীরা।

এছাড়া ১২৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত ‘কেপলার ৬২এফ’ গ্রহটিকেও বাসযোগ্য বলে জানিয়েছিলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। কিন্তু তা বলে নতুন আরও বাসযোগ্য গ্রহের খোঁজ থেমে থাকেনি। কিছুদিন আগে কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আবার বলেছিলেন যে আমাদের সৌরমণ্ডলেই রয়েছে এমন একটি বাসযোগ্য উপগ্রহ এবং সেটি হল শনির সবচেয়ে বড় উপগ্রহ টাইটান।

কিন্তু এর মধ্যে কোনোটিরই বায়ুমণ্ডল অক্সিজেন সমৃদ্ধ নয়, অর্থাৎ এগুলিতে যদি মানুষকে থাকতে হয় তবে মাস্ক পরা বাঞ্ছনীয়। তবে অতি সম্প্রতি এমন একটি গ্রহের খোঁজ পাওয়া গেছে অন্য একটি সৌরমণ্ডলে, যার বায়ুমণ্ডলে রয়েছে অক্সিজেন। নতুন আবিষ্কৃত এ গ্রহের নাম ‘জিজে ১১৩২বি’। এটি একটি বামন সূর্য বা ‘ডোয়ার্ফ স্টার’-কে প্রদক্ষিণ করছে। পৃথিবী থেকে ৩৯ আলোকবর্ষ দূরত্বে থাকা এ গ্রহেই অক্সিজেন-সমৃদ্ধ বায়ুমণ্ডল থাকার প্রবল সম্ভাবনার কথা জানিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল জ্যোতির্বিজ্ঞানী।

এ গ্রহ সম্পর্কে আরও বিশদে তথ্য সংগ্রহ করা হবে জায়ান্ট ম্যাগেলান টেলিস্কোপ এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে। বায়ুমণ্ডলে অক্সিজেন থাকলেও এ গ্রহ সম্পূর্ণভাবে মানুষের বাসযোগ্য হবে কি না, তা নির্ধারণ করতে আরও কিছুদিন সময় লাগবে।সূত্র: এবেলা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা