,

চোর শাহরুখ, পুলিশ রণবীর?

 

বিনোদন ডেস্ক : চোর-পুলিশের গল্প নিয়ে নির্মিত বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ধুম। এর আগে এ ফ্র্যাঞ্চাইজির তিনটি সিনেমা বক্স অফিসে দারুণ হিট ছিল।এরপর নির্মাতারা এর পরবর্তী কিস্তি ধুম ফোর বা ধুম রিলোডেড সিনেমাটি নির্মাণের ঘোষণা দেন।

Dhoom_Reloaded1471674192

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্র কারা থাকবেন তা নিয়ে বলিপাড়ায় অনেক গুঞ্জনই শোনা গেছে। কিছুদিন আগে শোনা যাচ্ছিল, সিনেমার গল্পের ভিলেন হিসেবে সালমান খানকে চাইছেন নির্মাতারা। এবার নতুন গুঞ্জন সালমান নয় বরং এবার ধুমের চোর হবেন শাহরুখ।

ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, সালমান খান সিনেমায় নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চাইছেন না, এ জন্য নির্মাতারা শাহরুখ খানকে নিতে চাইছেন। এর আগে পর্দায় খল চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। তাই খল চরিত্রে অভিনয় করতে তার কোনো বাধা নেই।

সব কিছু ঠিকঠাক থাকলে জন আব্রাহাম, হৃতিক রোশান এবং আমির খানের পর ধুম’র চোর হচ্ছেন শাহরুখ। অন্যদিকে একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এর আগে সিনেমাটিতে এসিপি জয় দীক্ষিতের চরিত্রে দেখা গেছে অভিষেক বচ্চনকে। এবার সেই চরিত্রে রণবীর সিংকে দেখা যাবে। তবে আলী চরিত্রে উদয় চোপড়াকেই দেখা যাবে।

ধুম রিলোডেড সিনেমাটি পরিচালনা করবেন বিজয় কৃষ্ণ আচার্য অর্থাৎ ভিক্টর। আগামী বছর থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। এবারে সিনেমাটির অ্যাকশন দৃশ্যগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে শুটিং করা হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে