,

পালাতে মানববর্ম ব্যবহার করছে আইএস

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র সমর্থিত যোদ্ধাদের হামলার মুখে সিরিয়ার মানজিব শহর থেকে পালানোর সময় স্থানীয় মানুষদের বর্ম হিসেবে ব্যবহার করছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। শুক্রবার প্রকাশিত ছবিতে এ বিষয়টি উঠে এসেছে।

IS1471664783

টুইটারে প্রকাশ করা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) প্রকাশিত এসব ছবিতে দেখা গেছে, বিশাল গাড়িবহর নিয়ে মানবিজ থেকে পালাচ্ছে আইএস। নিজেদের সেনাদের সুরক্ষায় বহরের সামনের গাড়িগুলোতে বেসামরিক নাগরিকদের রাখা হয়েছে। বিপজ্জনক এলাকাগুলো পার হওয়ার সময় এদের গুলির সামনে ঠেলে দেওয়া হচ্ছে।

গত সপ্তাহে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স মানবিজ শহরটি দখল করে। পরাজিত আইএস যোদ্ধারা সেখান থেকে পালিয়ে সিরিয়ার উত্তরে তাদের নিয়ন্ত্রণে থাকা আরেকটি শহরের দিকে চলে যায়। কিন্তু যাওয়ার পথে গাড়িবহর এবং নিজেদের নিরাপত্তায় মানবিজ থেকে দুই হাজারের বেশি মানুষকে নিজেদের সঙ্গে নিয়ে যায়।

সিরিয়ায় থাকা এক জ্যেষ্ঠ মার্কিন সেনা কর্মকর্তা জানান, ওই মানববর্ম তৈরির কারণেই পাঁচ শতাধিক গাড়ির বহর নিয়ে আইএসের সৈন্যরা পালাতে পেরেছে। সাধারণ মানুষের গায়ে গুলি লাগার ভয়ে ভারী অস্ত্র চালাতে পারেনি যোদ্ধারা।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আইএস যোদ্ধা ও বেসামরিক নাগরিকদের নিয়ে অন্তত ৫০০ গাড়ি মানবিজ শহর থেকে বেরিয়ে গেছে। তাদের গন্তব্য এখন উত্তর-পূর্বাঞ্চলীয় জারা ব্লুস শহর। তুরস্ক সীমান্তের কাছে এ শহর এখন আইএসের নিয়ন্ত্রণে রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা