,

তালেবানদের দখলে কুন্দুজ

 

আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি জেলা দখল করেছে তালেবান জঙ্গি গোষ্ঠী। শনিবার সেনাবাহিনীর গাড়ি ও অস্ত্রসহ শহরটি দখলের বিষয়টি নিশ্চিত করেছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

kunduj_47466

প্রাদেশিক কাউন্সিলের প্রধান মোহাম্মদ ইউসুফ আইউবি বলেন, কুন্দুজের খান আবাদ জেলায় বিভিন্ন দিক থেকে আক্রমণ শুরু করে জঙ্গিরা। সংঘাতের কারণে কয়েকশো বেসামরিক নাগরিক নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সরকার যদি শহরটির দিকে বিশেষ নজর না দেয় তবে তালেবানরা গত বছরের মতো আবারো শহরটি ধ্বংস করে দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সম্প্রতি দেশের ৩৪টি প্রদেশের কমপক্ষে ১৫টি প্রদেশেই আফগান বাহিনীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছে।

প্রদেশটির পুলিশ প্রধানের মুখপাত্র মুহাম্মদুল্লাহ বাহেজ জানান, নিরাপত্তাবাহিনী ওই এলাকাটি জঙ্গিদের হাত থেকে পুনরুদ্ধারের পরিকল্পনা করছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা