,

৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় তাসকিনের পরীক্ষা

 

স্পোর্টস ডেস্ক :অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া টাইগার পেসার তাসকিন আহমেদ বোলিং অ্যাকশন বৈধতার পরীক্ষা দেবেন অস্ট্রেলিয়ায়। আগামী সেপ্টেম্বর মাসের ৮ তারিখ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির অনুমোদিত অস্ট্রেলিয়ার ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিবেন এ গতি তারকা।

taskin_47453

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। শনিবার সাংবাদিকদের তিনি জানান, ‘তাসকিন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ায় যাবে। খুব সম্ভবত ৫-৬ তারিখের দিকে যাবে সে। আর ৮ তারিখ তার পরীক্ষা দেয়ার কথা রয়েছে।’

উল্লেখ্য, ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সময় তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা সন্দেহ প্রকাশ করে। পরবর্তীতে চেন্নাইয়ের পরীক্ষাগারে পরীক্ষা দিলে তাদের বোলিং অ্যাকশন ত্রুটিযুক্ত বলে প্রমাণিত হয়। ফলে এ দু’জনের আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইসিসি।

এরপর অ্যাকশন শোধরানোর কাজ শুরু করেন জাতীয় দলের এ দুই বোলার। সম্প্রতি বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির পরীক্ষায় তাসকিন আহমেদের অ্যাকশন ত্রুটিমুক্ত প্রমাণ হওয়ায় আইসিসির পরীক্ষাগারে তার বোলিং অ্যাকশনের চূড়ান্ত পরীক্ষা দেয়ানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। তাসকিন আহমেদের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেয়ার দিনক্ষণ ঠিক হলেও আরাফাত সানির বিষয়ে কোনো ধরণের সিদ্ধান্তে এখনো পৌঁছাতে পারেনি বিসিবি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে