,

হত্যা, পরকীয়া নিয়ে ট্রেলারে ‘ডার্ক চকোলেট’

 
বিনোদন ডেস্ক :চর্চিত ঘটনারর আঙ্গিকে টাকার লোভ, মিথ্যা, হত্যা, পরকীয়ার মশলা দিয়েই ‘ডার্ক চকোলেট’ তৈরি করেছেন অগ্নিদেব চ্যাটার্জি। ছবির ট্রেলার অন্তত সে কথাই বলছে। চলতি বছরের শুরুতে প্রকাশ পেয়েছিলো ছবির পোস্টার। আর সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার।
165324201603191807120818_Riya-Sen-plays-Indrani-Mukerjea-and-Sheena-Bora_SECVPF.gif
‘ডার্ক চকোলেট’ ছবির মূল বিষয় শিনা বরা হত্যাকাণ্ড৷ সাম্প্রতিক অতীতে যে ঘটনা আলোড়ন ও প্রশ্ন তুলেছে৷ সমাজের তথাকথিত উপরমহলের ভিতর জেগে থাকা অন্ধকার ভাবিয়ে তুলেছে নাগরিক মনকে৷ এই বিষয়কেই চলচ্চিত্রে তুলে ধরছেন পরিচালক৷

ছবির বিষয় যেমন চমৎকার, তেমনই চমৎকার ছবির স্টারকাস্ট৷ ইন্দ্রাণীর আদলে তৈরি ঈশানীর চরিত্রে টালিগঞ্জে যাত্রা শুরু হলো মহিমা চৌধুরীর৷ শিনার ছায়ায় তৈরি চরিত্র রিনার ভূমিকায় দেখা যাবে রিয়া সেনকে৷

আর পিটার মুখোপাধ্যায়ের আদলে তৈরি ভিক্টর চরিত্রে অভিনয় করবেন সুদীপ মুখোপাধ্যায়৷ এছাড়াও ছবিতে আছেন ইন্দ্রাশিস, মুমতাজ সরকার, রাজেশ শর্মা ও অন্যান্যরা৷ ম্যাকনেইল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন লিমিটেডের ব্যানারে নির্মিত ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২ সেপ্টেম্বর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা