,

হিলারির চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে ট্রাম্প : রয়টার্স

ap_clintonআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন জনমত জরিপে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে আট পয়েন্টে এগিয়ে আছেন। রয়টার্স এবং জরিপ সংস্থা ইপসসের করা যৌথ জরিপে এই তথ্য উঠে এসেছে।

৫০টি অঙ্গরাজ্যের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে ১৪-১৮ অগাস্ট পর্যন্ত এই জরিপ চালানো হয়। এতে দেখা যায়, ৪২ শতাংশ ভোটার নভেম্বরের নির্বাচনে হিলারিকে ভোট দিতে আগ্রহী। ট্রাম্পের পক্ষে জনসমর্থন ৩৪ শতাংশ। জরিপে অংশ নেয়া বাকি ২৩ শতাংশ ভোটার এ দুজনের কাউকেই ভোট দেবেন না বলে জানিয়েছেন।

আগের নির্বাচনে বারাক ওবামা ও রিপাবলিকান প্রার্থী মিট রমনির মধ্যে সমর্থনের ব্যবধান দুই পয়েন্টেরও কম ছিল।

নির্বাচনী প্রচারের শুরু থেকেই জনমত জরিপগুলোতে ডেমোক্রেট প্রার্থী হিলারি এগিয়ে ছিলেন। জরিপে সবসময়ই হিলারির পক্ষে জনসমর্থন ৪১ থেকে ৪৪ শতাংশে উঠানামা করছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন ৩৩ থেকে ৩৯ শতাংশের মধ্যে উঠানামা করছে।

তবে তরুণদের মধ্যে হিলারি ও ট্রাম্প দুজনেরই অবস্থান নাজুক বলে জানিয়েছে রয়টার্স। জরিপে দুই-তৃতীয়াংশ তরুণ জানিয়েছেন, এ দুজনের কেউই মার্কিন ভোটারদের উদ্বুদ্ধ করতে পারছেন না। এদের হাত ধরে দেশ ভুল পথে এগিয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা