,

অ্যালার্জির হাত থেকে বাঁচাবে যেসব খাবার

Alarjiনিউজ ডেস্ক : চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় অ্যালার্জির অর্থ হল এক ধরনের প্রতিক্রিয়া। বিভিন্ন কারণে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। ফুলের রেণু, পশুপাখির লালা, ধুলোময়লা, পোকার কামড়, নানা ধরনের খাবার, কিছু কিছু ওষুধ, সুগন্ধি ইত্যাদির ব্যবহারে কারও কারও অ্যালার্জি হতে পারে। এছাড়া শরীরের ভিতরের কোনও সমস্যাও অ্যালার্জির সমস্যা ডেকে আনতে পারে।

অ্যালার্জির মধ্যে নাকে অস্বস্তি, ত্বকে চুলকানি, শ্বাসকষ্ট অথবা অস্বস্তি ইত্যাদির সম্মুখীন হয় শরীর। এর বিরুদ্ধে লড়তে নানা ধরনের ওষুধ অবশ্যই রয়েছে, তবে কয়েকটি খাবারও এমন রয়েছে যা খাবারের তালিকায় রাখলে অ্যালার্জি থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব।

রসুন: রসুন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে রসুন। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টস। খাবারে রসুন রাখলে বিভিন্ন ধরনের সংক্রমণ ও অ্যালার্জি থেকে শরীর বাঁচবে সহজেই।

টক দই: টক দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া অ্যালার্জি কম করতে সাহায্য করে। যারা নিয়মিত দই খান, তাদের শরীরের নানা প্রদাহ অনেক কম হয় বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

মাছ: মাছে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড যা অ্যালার্জির সঙ্গে লড়তে সাহায্য করে।

পেঁয়াজ: পেঁয়াজে কোয়ের্সেটিন নামের উপাদান থাকে যা অ্যালার্জি দূর করতে সাহায্য করে। শরীরের নানা জায়গায় জ্বালা-প্রদাহ কমানো ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও পেঁয়াজের জুড়ি নেই।

ভিটামিন সি: ভিটামিন সি দুভাগে আমাদের সাহায্য করতে পারে। এটি প্রথমত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, দ্বিতীয়ত নিয়মিত লেবুর রস খেলে অ্যালার্জি দূর হয়।

হলুদ: হলুদে এমন উপাদান রয়েছে যা অ্যালার্জি প্রতিরোধ ও সারিয়ে তুলতে পারে। এছাড়া এতে থাকা উপাদান শরীরের নানা ধরনের প্রদাহকেও কম করে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা