,

ব্রাহ্মণবাড়িয়ায় ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে কর্র্মরতদের মানববন্ধন

Brahmanbaria_Human Chain 2নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বিশেষ উপহার পল্লী সঞ্চয় ব্যাংকে ও সদ্য বিলুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারিদেরকে দ্রুত স্থায়ী নিয়োগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে মাঠ সহকারি কল্যাণ পরিষদ। শনিবার সকাল ১০.৩০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার নয়টি উপজেলার প্রকল্প সংশ্লিষ্ট শতাধিক কর্মকর্তা-কর্মচারি অংশ নেয়। মাঠ সহকারি কল্যাণ পরিষদের জেলা শাখার সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শাখার সহসভাপতি রেজোয়ান খান। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীনগর উপজেলার মাঠ সহকারি কল্যাণ পরিষদের সম্পাদক জাফর ইকবাল, কসবা উপজেলা শাখার সভাপতি আসিফুল ইসলাম সোহাগ ও বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি বাহার উদ্দিন, আখাউড়া উপজেলা শাখার সভাপতি মো. ওসমান গণি, জেলা শাখার মহিলা সম্পাদক শিল্পী দাস প্রমুখ। বক্তারা একটি বাড়ি একটি খামার প্রকল্পের সকল কর্মকর্তা-কর্মচারীদের পল্লী সঞ্চয় ব্যাংকে চাকুরী অনতিবিলম্বে স্থায়ীকরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানান এবং এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচী দেওয়ার ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা