,

চাকরি দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ৩বছর তরুণীর সঙ্গে সহবাস

faamarআন্তর্জাতিক ডেস্ক : চাকরি পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে সহবাসের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে৷ নদিয়ার কুপার্স পৌরসভার কাউন্সিলরের স্বামী সমীর দে এই কীর্তি করেছেন বলে অভিযোগ৷ তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে পুলিশের কাছে৷ বৃহস্পতিবার কাউন্সিলর সুপ্রিয়া দে তাঁকে মারধর করেছেন বলেও অভিযোগ।
একসময় ওই কাউন্সিলরের বাড়িতে গিয়ে তাঁর ছেলেকে পড়াতেন তরুণী৷ তিনি এমএ পাস৷ বাড়িতে যাওয়ার সুবাদে সমীরের সঙ্গে তাঁর পরিচয়৷ কুপার্স পৌরসভায় চতুর্থ শ্রেণির কর্মী হিসাবে কাজ করেন সমীর৷ যুবতী জানিয়েছেন, আলাপ-পরিচয়ের পর তিনি চাকরি পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন৷ তারপর টানা তিন বছর ধরে সহবাস করেন৷ কিন্তু চাকরি হয়নি৷ কাউন্সিলরের স্বামী জোর করে বারবার সহবাস করেছেন বলে দাবি করেছেন যুবতী৷ কুপার্স পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রিয়া দে-র স্বামী হিসাবে তিনি এলাকায় দাপিয়ে বেড়ান৷ এদিন একটি পুজার অনুষ্ঠানে অকারণে কাউন্সিলর ওই যুবতীকে মারধর করেন বলেও অভিযোগ৷

পুলিশ জানিয়েছে, মনসা পুজা উপলক্ষে দুই নারী পুজা দিতে গিয়েছিল৷ সেখানেই মারধরের ঘটনা ঘটে৷ যুবতী জানিয়েছেন, ‘পুজা দিতে গিয়েছিলাম৷ কাউন্সিলর হঠাত্‍ আমার দিকে তেলের শিশি ছুড়ে দেন৷ আমি প্রতিবাদ করি৷ আরও কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে আমাকে বেধড়ক মারধর করেন কাউন্সিলর৷’ অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ৷ ওই যুবতীর অভিযোগ অস্বীকার করে সমীর দে বলেন, ‘মেয়েটির সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না৷ চাকরির কোনো প্রতিশ্রুতি দিইনি৷’

কাউন্সিলর বলেন, ‘আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল ঠিকই৷ কিন্তু মারধরের ঘটনা ঘটেনি৷’ পৌরসভার কর্মী সমীরের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা দায়ের হয়েছে৷ এ প্রসঙ্গে পৌরসভার চেয়ারম্যান শিবু বাইন বলেন, ‘আইন আইনের পথে চলবে৷ পুলিশ তদন্তে নেমেছে৷’

সূত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা