,

সোনা জয়ের লক্ষ্যে মাঠে নামছে ব্রাজিল

 
স্পোর্টস ডেস্ক :রিও অলিম্পিকে মেয়েদের সাফল্য দেখে অনুপ্রাণিত হতে পারে জার্মানির ছেলেরাও। অলিম্পিক সোনা জয়ের লক্ষ্যে শনিবার দিবাগত রাত আড়াইটায় প্রতিপক্ষ জার্মানির সামনে কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়বে ব্রাজিল।

brazil_47404

ব্রাজিলের মাটি দেখা যাচ্ছে জার্মানদের ভীষণ পয়া! দুই বছর আগে এখানেই তারা জিতেছিল বিশ্বকাপ। এবার অলিম্পিকে মেয়েরা জিতল সোনা। ছেলেরা জিততে পারলেই ব্রাজিলের মাটিতে জার্মানি হয়ে যাবে ‘হ্যাটট্রিক চ্যাম্পিয়ন’

অন্যদিকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও অন্য নানা শিরোপা জেতা হলেও ব্রাজিলের সাফল্যগাথায় যে অধ্যায়টি নেই তা হলো অলিম্পিক ফুটবলে একটি স্বর্ণ পদক। দলটির কিংবদন্তি রোনালদো বা রোনালদিনহো যা অর্জন করতে পারেননি, এবার নেইমার কি তা পারবেন?

এর আগে, রিও অলিম্পিক টুর্নামেন্টে নেইমারদের সূচনাটা ভালো ছিল না মোটেও। ইরাক ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র করার পর দলকে ছন্দে ফেরান তিনি। গ্রুপের শেষ খেলায় ডেনমার্ককে ৪-০, কোয়ার্টার ফাইনালে কলম্বিয়াকে ২-০ ও সেমিফাইনালে হন্ডুরাসকে ৬-০ গোলে হারানোর পর ব্রাজিল এখন তৈরি জার্মানির চ্যালেঞ্জ নেয়ার জন্য।

২০১৪ সালের বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল। সে ম্যাচে ছিলেন না নেইমার, তাই ব্রাজিল যেন হয়ে গিয়েছিল ত্রাতাহীন। ব্রাজিলের সামনে তাই রয়েছে প্রতিশোধ নেয়ারও সুযোগ! নেইমার এ পর্যন্ত ৭০টি আন্তর্জাতিক ম্যাচে ৪৬টি গোল করলেও ব্রাজিল ফুটবলে ব্যক্তি নৈপুণ্যের কোনও মূল্য নেই। বরং ২০১১ সালে কোপা আমেরিকা, ২০১২ সালে লন্ডন অলিম্পিক, ২০১৪ সালের বিশ্বকাপ, ২০১৫ সালের কোপা আমেরিকা ও চলতি বছরের শতবর্ষী কোপা আমেরিকার ব্যর্থতাই ব্রাজিলবাসীকে মর্মাহত করে। নেইমার কি পারবেন সেই দুঃখ ভুলিয়ে তাদের মুখে হাসি ফোঁটাতে?

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা