,

‘সরকার জঙ্গিবাদকে ‘নির্মূল’ নয়, ‘ব্যবহার’ করতে চায়’

 

 
নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদকে সরকার নির্মূল করতে চায় না, রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে জঙ্গিবাদ ক্রমেই বেড়ে চলেছে। আজ সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন।

fakhrul-001

এসময় ফখরুল বলেন, আজকে জঙ্গিবাদের যে দানব দেশকে গ্রাস করতে চলেছে, সেই জঙ্গিবাদকে সুষ্ঠুভাবে মোকাবিলা না করে শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যবহার করা হচ্ছে। যার ফলে প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যাচ্ছে। এই বিষয়গুলোর দ্রুত অবসানকল্পে একটি জাতীয় ঐক্য গড়ে তোলার ব্যাপারে সবাই ঐকমত্য হয়েছেন।

বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত ছিলেন কিনা—এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, শেখ মুজিবুর রহমানের মর্মান্তিক হত্যার পর ক্ষমতায় বসেছিল কারা? আওয়ামী লীগ। সুতরাং এটা খুব পরিষ্কার, যারা শেখ মুজিব হত্যার পরে ক্ষমতায় বসেছিল, তারাই এটার মূল চাবিকাঠি ঘুরিয়েছিল। শেখ মুজিব হত্যার যদি সত্যিকার অর্থেই সুষ্ঠুভাবে তদন্ত করা হয়, তাহলে দেখা যাবে তাদের নেতারাই এর সঙ্গে পুরোপুরি জড়িত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনোই এ ধরনের রাজনীতি করেননি। সুতরাং তার জড়িত হওয়ার প্রশ্নই আসে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা