বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের প্রচারপ্রধানের পদত্যাগ

photo-1471628308আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা বিভাগের প্রধান পল ম্যানাফোর্ট পদত্যাগ করেছেন। আজ শুক্রবার এক বিবৃতিতে ট্রাম্প পলের বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত জুনে ট্রাম্পের প্রচারণা থেকে ব্যবস্থাপক কোরি লেয়ানদোস্কিকে ছাঁটাই করার পর পল ম্যানাফোর্ট দায়িত্ব নিয়েছিলেন। তবে শুরু থেকেই রাশিয়ার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের সম্পর্ক থাকার প্রেক্ষিতে সমালোচনায় ছিলেন তিনি।

আজ শুক্রবার সকালে ম্যানাফোর্টের পদত্যাগের পর সংবাদমাধ্যমে দেয়া বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘পল ম্যানাফোর্ট আজ সকালে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং আমি গ্রহণ করেছি। আমি তাঁর কাজে খুবই খুশি। কেননা তাঁর সহযোগিতার কারণে আমরা আজ এ পর্যন্ত আসতে পেরেছি।’

এদিকে ম্যানাফোর্টের পদত্যাগের বিষয়টিকে ব্রেকিং হিসেবে প্রচার করে ওয়াশিংটন পোস্ট জানায়, নানা কারণে ক্ষতিগ্রস্থ প্রচার অভিযানকে ঢেলে সাজাতে এবং কার্যকর ব্যবস্থাপনা আনতে এই পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। অপরদিকে এবিসি নিউজে সূত্রের উল্লেখ করে জানানো হয়, ম্যানাফোর্টের প্রচার কার্যক্রম নিয়ে ট্রাম্পের শিবিরে একধরণের অসহযোগিতা এবং অস্বস্তি ছিল।

এখন পর্যন্ত পল ম্যানাফোর্ট কেন পদত্যাগ করলেন তা জানা যায়নি। তবে এই সংক্রান্ত পরিবর্তনটা টের পাওয়া গিয়েছিল গত সপ্তাহে নতুন ক্যাম্পেইন চীফ এক্সিকিউটিভ এবং ক্যাম্পেইন ম্যানেজার যোগ দেয়ার পর থেকে। সম্প্রতি বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে এবং পোলের সংখ্যা কমে যাওয়ায় ট্রাম্প কিছুটা চাপে রয়েছেন।

এদিকে রিপাবলিকানদের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের উপদেষ্টা ম্যানাফোর্টের পদত্যাগ ট্রাম্পের ওপর চাপ আরো বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। সূত্র: এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ