,

দীপিকার আফসোস!

deepikaবিনোদন ডেস্ক : অভিনেত্রী হিসেবে নিজেকে এখনও পরিপূর্ণ মনে করেন না বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি ক্যারিয়ারের সবচেয়ে বড় আফসোসের কথা জানালেন দীপিকা।

ফিল্মফেয়ার ম্যাগাজিনকে ‘বাজিরাও মাস্তানি’ তারকা বলেন, ‘যদি যশজির (যশ চোপড়া) সঙ্গে কাজ করতে পারতাম! আমাকে তিনি স্নেহ করতেন। আমিও তাকে শ্রদ্ধা করতাম।’

এদিকে দীপিকা সামনে অভিনয় করবেন সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবতী’তে। এ ছাড়া তার অভিনীত হলিউডের ছবি ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ মুক্তি পাবে আগামী বছরের ২০ জানুয়ারি।

শাহরুখ খানের হাত ধরে ২০০৭ সালে ফারাহ খানের পরিচালনায় ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন দীপিকা। এর সুবাদে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা নবাগতার পুরস্কারটি ঘরে তোলেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

‘লাভ আজকাল’, ‘বাচনা এ হাসিনো’, ‘লাফাঙ্গে পারিন্দে’, ‘হাউজফুল’, ‘ককটেল’, ‘রেস’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘বাজিরাও মাস্তানি’ ছবিগুলো দীপিকাকে নিয়ে এসেছে প্রথম সারির অভিনেত্রীদের কাতারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা