,

বেশি পারিশ্রমিক চাওয়ায় বাদ পড়লেন হৃতিক!

 

বিনোদন ডেস্ক : যশরাজ ফিল্মসের সিনেমা থাগ নিয়ে জল্পনার শেষ নেই। প্রথমে এ সিনেমায় অভিনেতা হৃতিক রোশানের অভিনয়ের কথা থাকলেও পরবর্তীতে তার জায়গায় এখন আমির খানকে নেওয়ার কথা চিন্তা করছেন নির্মাতারা।এদিকে হৃতিক রোশানকে বাদ দিয়ে কেন আমিরকে নেওয়া হচ্ছে তা নিয়ে দর্শকের মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

image

সম্প্রতি একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, থাগ সিনেমার জন্য হৃতিক ৬০ কোটি রুপি পারিশ্রমিক দাবি করেন। কিন্তু প্রযোজক আদিত্য চোপড়া মনে করেন এটি অনেক বেশি। তারা এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা না হওয়ায় তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।

প্রতিবেদনে আরো বলা হয়, শাহরুখ, সালমান এবং আমির খানের মতো বড় তারকা এতটা পারিশ্রমিক দাবি করেন না। তারা প্রযোজনা সংস্থার সঙ্গে লভ্যাংশের শেয়ার চুক্তি করেন। কিন্তু হৃতিক তেমনটা করতে রাজি নন। তিনি ৬০ কোটি রুপি দাবি করেন যা আদিত্য প্রত্যাখান করেন।

যশরাজ ফিল্মসের প্রযোজনায় থাগ সিনেমাটি পরিচালনা করবেন বিজয় কৃষ্ণ আচার্য। এর আগে ধুম-থ্রি সিনেমা পরিচালনা করেছিলেন তিনি। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমা হবে থাগ। ১৯৩৯ সালে প্রকাশিত ফিলিপ মিডোস টেইলরের লেখা ইংরেজি উপন্যাস ‘কনফেশন অব অ্যা থাগ’ অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। এতে আমির খানের পাশাপাশি অমিতাভ বচ্চন অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে। এছাড়া সিনেমাটিতে অভিনয়ের জন্য নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং দীপিকা পাড়ুকোনকেও প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা