,

কাজে যোগ না দেয়ায় বরখাস্ত সহকারী কোচ কালপাগে

 

 

স্পোর্টস ডেস্ক :বেধে দেয়া সময়ের মধ্যেও কাজে যোগ না দেয়ায় বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ রুয়ান কালপাগেকে বরখাস্ত করেছে ক্রিকেট বোর্ড।

160819113759_cricketer_coach_ruwan_kalpage_640x360_gettyimages_nocredit
১৬ আগস্টের মধ্যে তাকে কাজে যোগ দেয়ার জন্য বলা হয়েছিল। কিন্তু সেই সময়ের মধ্যে কাজে যোগ না দেয়ায় শ্রীলঙ্কার এই কোচের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে বোর্ড জানিয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য বাংলাদেশের জাতীয় দলের ১৬ আগস্ট থেকে ক্যাম্পিং শুরুর আগেই তাকে যোগ দিতে বলা হয়েছিল।
বিসিবির নির্বাহী পরিচালক নিজামুদ্দিন চৌধুরী এএফপিকে জানিয়েছেন, ”কাজে যোগ দেয়ার জন্য আমরা তাকে সময় বেধে দিয়েছিলাম। কিন্তু তিনি কোন সাড়া দেননি। এ কারণে আমরা তার চুক্তিটি বাতিল করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
এএফপি বলছে, ঢাকার গুলশানে হোলি আর্টিজান রেস্তোরায় হামলার ঘটনার পর থেকে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কালপাগে।
ওই হামলায় ২২জন মারা যায়, যাদের বেশিরভাগই বিদেশী।
তবে ছুটি শেষে কিছুদিন আগেই কাজে যোগ দিয়েছেন অপর দুই শ্রীলঙ্কান কর্মকর্তা, প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে এবং প্রশিক্ষক মারিও ভিল্লাভারায়ন। কাজে যোগ দিয়েছেন ফিল্ডিং কোচ জিম্বাবুয়ের রিচার্ড হ্যালসেলও।
বাংলাদেশের জাতীয় দলে সহকারী কোচ হিসাবে দুই বছরের চুক্তিতে রুয়ান কালপাগে যোগ দেন ২০১৪ সালের আগস্টে।
এ বছরের শুরুর দিকে তার সাথে চুক্তিটি ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে