,

বিলবোর্ড পোস্টার লাগাতে অনুমোদন লাগবে

anisul20160819191226রাজনৈতিক পোস্টার বিলবোর্ড লাগাতে সিটি কর্পোরেশনের অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মেয়র বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করা হচ্ছে।দায়িত্ব নেওয়ার পরই অবৈধ বিলবোর্ড অপসারণের কাজ শুরু করেছি।উচ্চ আদালতের নির্দেশের পর সিটি কর্পোরেশনের অবস্থান আরো কঠোর হয়েছে।

অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, দেয়াল লিখন ও তোরণ সরিয়ে নেওয়ার আহ্বান পুর্নব্যক্ত করে মেয়র বলেন, আপনারা নিজে থেকে এসব সরিয়ে নিন।নইলে ম্যাজিস্ট্রেটরা এগুলো উচ্ছেদ করবে।

সিটি কর্পোরেশন এলাকায় ব্যানার, বিলবোর্ড, ফেস্টুন টানাতে কর্পোরেশনের অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি সামনে রেখে রাজনৈতিক দলের নেতা-কর্মীরা বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন টানানোর ক্ষেত্রে তা মানছে না অভিযোগ করে মেয়র বলেন, কর্মসূচি শেষ হলেও ব্যানার না সরানোয় সিটি কর্পোরেশন ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে রাজনৈতিক দলের ২০০ বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন দোকানপাট ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন হিসেবে লাগানো সাইনবোর্ডের কোনো অনুমোদন নেই জানিয়ে সে ব্যাপারেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উত্তরের মেয়র।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা