,

নভেম্বরে শুরু হচ্ছে এক্সপ্রেসওয়ের কাজ : সেতুমন্ত্রী

 

 

নিজস্ব প্রতিবেদক : বহুল প্রত্যাশিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুপার স্ট্রাকচারের (উপরের কাঠামো) কাজ আগামী নভেম্বরে শুরু হবে এবং এর প্রথম অংশের কাজ ২০১৮ সালের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার রাজধানীর সেতু ভবনে ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট প্রেমচাই কর্ণসূতার সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

oka_47346

সেতুমন্ত্রী বলেন, এক্সপ্রেসওয়ের মূল অংশের নির্মাণ কাজ এ বছরের ১ নভেম্বর শুরু হবে এবং আমরা আশা করছি ২০১৮ সালের মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত অংশের কাজ শেষ হবে।তিনি আরও বলেন, এক্সপ্রেসওয়ের সাব স্ট্রাকচারের নির্মাণ কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

এ ছাড়াও বৈঠকে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে নির্মাণকাজের সাথে সংশ্লিষ্ট ব্যাংকক ভিত্তিক কোম্পানিটির শীর্ষ কর্মকর্তার সাথেও আলোচনা করেন মন্ত্রী। এ সময় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও প্রকল্প পরিচালক কাজী মো. ফেরদৌস উপস্থিত ছিলেন।উল্লেখ্য, পরিকল্পনা অনুসারে, তিন ধাপে ১৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হবে ৮ হাজার ৯৪০ কোটি ১৮ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ শেষ হলে এর মাধ্যমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে তেজগাঁও, মগবাজার ও কমলাপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীর সংযোগ স্থাপিত হবে। আরোহন-অবতরণ পথসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য হবে ৪৬ কিলোমিটার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা