,

আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম সম্পাদক সাচ্চু

download (4)ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পদে সেলিম পারভেজ (দীপ্ত টিভি) ও সাধারণ সম্পাদক পদে সাদেকুল ইসলাম সাচ্চু (যায়যায় দিন) নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকেলে ভোট গণনা শেষে নির্বাচন কমিশন তাদের নির্বাচিত ঘোষণা করেন।নির্বাচন কমিশনার দীপক চৌধুরী বাপ্পী বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫ ভোট পেয়ে সভাপতি পদে সেলিম পারভেজ ও ১৬ ভোট পেয়ে সাদেকুল ইসলাম সাচ্চু নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মদ মুজাম্মেল হক (দৈনিক সংগ্রাম) নির্বাচিত হয়েছেন। তিনি আর জানান, মোট ২০ জন ভোটারের মধ্যে ১৯জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একজন ভোটার অসুস্থ থাকার কারণে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।নির্বাচনে মোট ১১টি পদের মধ্যে আটটি পদে একাধিক প্রার্থী না থাকায় আগেই আটজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে কমিশন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম (যমুনা টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম হাবিব (ভোরের কাগজ) ও আল মামুন (চ্যানেল ৯), সাংগঠনিক সম্পাদক তাইফুর রহমান (দৈনিক নয়া দিগন্ত), অর্থ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক (মাই টিভি), দফতর সম্পাদক মো. ইসহাক সুমন (এটিএন বাংলা), কার্যকরী সদস্য মো. আফসার মিয়া (দৈনিক আমাদের সময়) ও মো. আবু আবদুল্লাহ (দৈনিক দিনকাল)।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে