,

‘বাণিজ্য ভিসা ৫ বছরের জন্য দেওয়া হবে’

 

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ব্যবসায়ীদের সুবিধার্থে বাণিজ্য ভিসা পাঁচ বছরের জন্য দেওয়া হবে। পাশাপাশি পোর্ট এন্ট্রি ভিসাও ভবিষ্যতে দেওয়া হবে। শুক্রবার দুপুরে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনে সিঅ্যান্ডএফ এবং আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

Srinla1471597682

ভারতের হাইকমিশনার বলেন, বেনাপোলের ওপারে ভারতের ট্রাক টার্মিনালে বাংলাদেশি ট্রাক চালকরা যাতে সুযোগ-সুবিধা পান সে ব্যাপারে তিনি ওপারের পেট্রাপোল বন্দরের কর্মকর্তাদের নির্দেশ দেবেন।হাইকমিশনার আরো বলেন, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে যাতে দু’দেশের ব্যবসা-বাণিজ্য আরো বৃদ্ধি পায় সে ব্যাপারে যা যা প্রয়োজন তার সব কিছু করা হবে।

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ভারত থেকে যাতে বাংলাদেশে কম খরচে রেলযোগে পণ্য আমদানি-রপ্তানি করা যায় সেদিকও দেখবেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রাজেশ কোকাই, ফার্স্ট সেক্রেটারি ও রেলওয়ে উপদেষ্টা দিবানজন রায়, হাইকমিশন অব ইন্ডিয়া শিশির কাটারি, সেকেন্ড সেক্রেটারি বাণিজ্য হাইকমিশন অব ইন্ডিয়া ও প্রেস সেক্রেটারি রাজন মন্ডল।

অপরদিকে, বাংলাদেশের পক্ষে অ্যাসোসিয়েশনে উপস্থিত ছিলেন বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন, সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিলন, জামাল হোসেন প্রমুখ।

বৈঠকে ভারতীয় হাইকমিশনারের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেন অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন ও সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা।

বৈঠক শেষে বেনাপোল রেলস্টেশন, কাস্টমস হাউজ, চেকপোস্ট কাস্টমস এবং আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনাল পরিদর্শন করেন। এরপর সেখানে থেকে তিনি বেনাপোল কাস্টমস হাউজে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা